বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকা’র কমিটি : প্রেসিডেন্ট শিমুল, সেক্রেটারী দুলাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশীদের সংগঠণ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকা ইনকের কমিটি করার লক্ষ্যে ম্যানহাটনের কারী ইন এ হারী রেষ্টুরেন্টে গত ৭ই মে মঙ্গলবারে আহবায়ক ফরহাদ হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসিম বিল্লাহ্ দুলালের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনকে গতিশীল ও উন্নয়নমূখী করার জন্য সঠিক নেতৃত্বদানকারীদের সামনে আনার পক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কিছু দিন আগে একটি কার্য্যকরী সভার মাধ্যমে সৈয়দ হেলাল মাহমুদকে প্রধান নির্বাচন কমিশনার, হাফেজ মাহমুদ ও কাউসার আহমেদকে নির্বাচন কমিশনার নিযুক্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখ্য যে, কমিটি ঘোষণার সভায় সকলের সম্মতিক্রমে আব্দুল মান্নান ও শাহ মাসুদকে নির্বাচন কমিশনার হিসেবে যুক্ত করে মোট ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন কর্তৃক নব-গঠিত কমিটিতে ৫ জনের নাম ঘোষণা করেন।
এতে মো: শিমুল হাসানকে সভাপতি, মুনতাসিম বিল্লাহ্ দুলালকে সাধারণ সম্পাদক, সামিউল আলম শুভ যুগ্ম-সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম রাজ ও সাংগঠণিক সম্পাদক সহ মোট এই ৪জন দায়িত্ব প্রাপ্ত হন । সভায় উপস্থিত সবাই নির্বাচন কমিশনার বোর্ডের সুচিন্তিত রায়কে সম্মতি জানিয়ে স্বাক্ষর করে স্বাগত জানান।
সংগঠনের বিদায়ী আহবায়ক ফরহাদ হক কমিটির সাথে থেকে সর্বাদিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করার বক্তব্য দিয়ে সভা সমাপ্তি করেন এবং নব-নিযুক্ত সভাপতি মো: শিমুল হাসানকে তাঁর দায়িত্বের সনদ বুঝিয়ে দেন। সভার পরিসমাপ্তি হবার পর সেহরীর সময় হয়ে যায় । তাই নব-নির্বাচিত কমিটির সৌজন্যে উপস্থিত সকলের জন্য সেহরী ভোজনের আয়োজন করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি