Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ভূমধ্যসাগরে ৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 12, 2019 | 3:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবির ঘটনায় ৩০ থেকে ৩৫জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য মতে, ডুবে যাওয়া নৌযানটির ৭৫ অবৈধ অভিবাসীর মধ্যে ৫১জন বাংলাদেশি ছিলো। এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। এ থেকে আমাদের আশংকা আমাদের ৩০ থেকে ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন।’

আবদুল মোমেন ত্রিপোলির বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে কয়েকজন মিশর কর্মকর্তাকে তিউনিসিয়ায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে উল্লেখ করে বলেন, ‘এখন পর্যন্ত ঠিক কয়জন মারা গেছেন, তা বলা সম্ভব নয়। আমরা যা জানতে পেরেছি তা হলো, উদ্ধার অভিযান এখনো চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এখন তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। বাংলাদেশ যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ায় কোনো শ্রমিক পাঠাচ্ছে না উল্লেখ করে মোমেন বলেন, ‘এসব বাংলাদেশি নাগরিক সম্ভবত মানব-পাচারকারীদের সহায়তায় মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে লিবিয়ায় ঢুকেছে।’

মন্ত্রী বলেন, অনেক দিন আগ থেকে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আসছে। ‘এটা কিভাবে বন্ধ করা যায় আমি জানি না।’
অবৈধ অভিবাসনের অভিপ্রায় নিয়ে যাতে বাংলাদেশের কোনো নাগরিক দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অভিবাসন পুলিশকে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV