ব্রঙ্কসে প্রস্তাবিত শেল্টার বিষয়ে নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদার সংবাদ সম্মেলন : সেক্স অফেন্ডারদের নয়, এটি হবে অর্থনৈতিক দুরবস্থার কবলে পড়া গৃহহীনদের আশ্রয়স্থল : জুলাইতে শেল্টারের কার্যক্রম শুরু (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/407122730107144/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত পার্কচেষ্টারে সেক্স অফেন্ডারদের জন্য প্রস্তাবিত শেল্টার নির্মাণ বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা। সংবাদ সম্মেলনে স্টেট সিনেটর লুইস সিপুলভেদা বলেন, পার্কচেষ্টারে প্রস্তাবিত শেল্টারটি সেক্স অফেন্ডারদের জন্য নয়, এটি হবে অর্থনৈতিক দুরবস্থার কারণে হওয়া গৃহহীনদের আশ্রয়স্থল। গত ৯ মে বৃহস্পতিবার বিকেলে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিনেটর লুইস সিপুলভেদা বলেন, সিটির আইন অনুযায়ী কোন স্কুলের ১০০০ গজের স্থাপন করবে। তিনি বলেন, প্রস্তাবিত পার্কচেস্টার আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পটি সিটির প্রকল্প। স্টেটের নয়। এটি তার নির্বচনী এলাকার মধ্যেও পড়েনি। এখানে তার কিছুই করার ক্ষমতা নেই। কমিউনিটির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এগিয়ে এসেছেন। তিনি বলেন, অর্থনৈতিক দুরবস্থার কারণে গৃহহীনদের সিটির কঠোর আইন মেনেই আশ্রয় দেয়া হবে এখানে। এতে এলাকায় কোন সমস্যা তৈরী হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি। লুইস সিপুলভেদ প্রস্তাবিত শেল্টার প্রসঙ্গে বলেন, বিষয়টি এখন এমন পর্যায়ে যে, এখানকার জনপ্রতিনিধিদেরও কিছু করার আছে বলে মনে হয় না। ‘সিটি চার্টারের অধীনে হওয়া এই প্রকল্প বাস্তবায়নের বিরোধীতা করার কোনো জনপ্রতিনিধির অধিকার নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লুইস সিপুলভেদা জানান, আগামী জুলাই মাস নাগাদ প্রস্তাবিত পার্কচেষ্টার শেল্টারের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, সম্প্রতি পার্কচেস্টারে সেক্স অফেন্ডারদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা দেযার পর থেকেই এই নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। স্থানীয় বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য জাতি-গোষ্ঠির অধিবাসীরা এই জনবসতি এলাকায় শেল্টারটি স্থাপনের তুমুল বিরোধিতা করে আসছেন। এনিয়ে বেশ কয়েকটি বিক্ষোভ প্রতিবাদ সভাও হয়েছে।
সবশেষ গত ৩ মে শুক্রবারের টাউন হল বৈঠকে স্থানীয় স্টেট সিনেটর লুইস সিপুলভেদা ‘সিটি চার্টারের অধীনে হওয়া এই প্রকল্প বাস্তবায়নের বিরোধীতা করার কোনো জনপ্রতিনিধির অধিকার নেই’ এমন বক্তব্য দিলে বৈঠকে উত্তেজনা দেখা দেয়। তিনি এটিকে সেক্স অফেন্ডারদের আশ্রয় নয়, বরং গৃহহীনদের আশ্রয়স্থল হিসাবে উল্লেখ করেন। স্থানীয় অধিবাসীরা স্কুল, উপাসনালয় এবং লাইব্রেরী এলাকায় এমন কেন্দ্র স্থাপন সমস্যা তৈরী করবে বলে মত দেন। তারা সেখানে এই কেন্দ্র স্থাপন প্রতিরোধেরও ঘোষণা দেন।
টাউন হল বৈঠকে লুইস সেপুলভেদা বলেন, পার্কচেস্টারের এই প্রকল্প গ্রহণের আগে স্থানীয় কমিউনিটি বোর্ডে এ বিষয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় অ্যাসেম্বলীওমেন ক্যারিনা রাইস, সিটির হোমলেস কমিশনের প্রধান এনাবেল পালমা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশী কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন, আব্দুস শহীদ, মাসুম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানস্থলে লুইস সিপুলভেদা এবং কারিনা রাইসের বক্তব্যের প্রতিবাদ জানান মোহাম্মদ এন মজুমদার, আবদুর রহিম বাদশা, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, জুনায়েদ চৌধুরী সহ অন্যান্যরা। তারা বৈঠকস্থলে প্লেকার্ড নিয়ে ‘নো সেক্স অফেন্ডার শেল্টার’ ‘নো নো’ বলে পার্কচেস্টারে সেক্স অফেন্ডারদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদ করেন।
এর আগে পার্কচেস্টারে সেক্স অফেন্ডারদের জন্য প্রস্তাবিত আশ্রয়কেন্দ্র নির্মাণ এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ সিনিয়র সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’