বদলে যাচ্ছে ফেসবুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকবার ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগ উঠেছে। এ কারণ বিবেচনায় রেখে ফেসবুক আসছে নতুন লুক নিয়ে। গ্রাহকের মন ফিরে পেতে ডিজাইনে আমূল পরিবর্তন আনা হচ্ছে।
গত মঙ্গলবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এই ডিজাইন সামনে এনেছেন। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গিয়েছে। এছাড়াও নিউজফিড থেকে গুরুত্ব কমেছে নতুন ডিজাইনে।
নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির ম্যাসেজিং অ্যাপেও। এছাড়াও নতুন ডিজাইন দেখা যাবে কোম্পানির অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবিসহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও চেনা মানুষের সঙ্গে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার। থাকছে সিক্রেট ক্র্যাশসহ ফেসবুক ডেটিং টুল।
পৃথিবী ক্রমশ বড় হওয়ার কারণে আমাদের আগের থেকে আরও কাছে আসার প্রবণতা জন্মাচ্ছে। এই কারণে ভবিষ্যতে ব্যক্তিগত জীবনে বেশিও গুরুত্ব দিচ্ছে ফেসবুক। ডেভেলপারদের সঙ্গে বার্ষিক সম্মেলনে এই ঘোষণা করেছেন ফেসবুক প্রধান।
জাকারবার্গ বলেন, ‘প্রাইভেট ম্যাসেজ, ছোট সময় থাকা, স্টোরি আর ছোট গ্রুপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশান যোগ করে সুরক্ষা করলে গ্রাহক ফেসবুক এ চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন।’
শিগগিরই পিসি ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য জনতুন ম্যাসেঞ্জার অ্যাপ নিয়ে আসার পরিকম্পনা করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। গত বছর ডেভেলপার সম্মেলনে ঘোষণা করা একাধিক ফিচার সামনে আনতে দেরি করেছিল ফেসবুক। ডেভেলপার সম্মেলনের ঠিক পরে ক্যামব্রিজ অ্যানালিটিকা বিতর্কে এই প্রোডাক্টগুলি সামনে আনতে দেরি হয়েছে।
জাকারবার্গ বলেন, ‘আমরা জানি সুরক্ষা প্রসঙ্গে আমরা নিজেদের নাম খারাপ করেছি।’
গত বছর মোট ৫৬ বিলিয়ান মার্কিন ডলার আয় করেছিল ফেসবুক। এর মধ্যে বেশিভাগ এসেছিল কোম্পানির বিজ্ঞাপন দেখানোর ব্যবসা থেকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন কোনো গ্রাহক ফেসবুক ব্যবহার করছেন না। তাই কোম্পানির আয় বাড়াতে নতুন উপায় খুঁজতে হচ্ছে।
নতুন ফিচার ঘোষণা করায় কোম্পানিটির বিনিয়োগকারীরা তুলনামূলক সন্তোষ প্রকাশ করেছেন। যদিও দিনের শেষে ফেসবুক স্টকের দাম কমেছে ০.৭ শতাংশ।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি