Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাস’র ইফতার সমাবেশে সঙ্গীত শিল্পী বেবী নাজনীন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: May 13, 2019 | 4:11 PM


https://www.facebook.com/USANewsNY/videos/334008497317570/

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে এক সমাবেশে বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন বলেছেন, একটা হিংসাত্মক রাজনৈতিক চক্রান্তে দেশনেত্রী বেগম জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। তার জামিন দেয়া হচ্ছে না। সর্বদলীয় মানুষের আজ চাওয়া হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং তার সুস্থতা। তাকে মুক্ত করে আনতে হবে। আল্লাহর রহমতে তিনি সুস্থ্য হবেন। তিনি বের হবেন এবং তিনি আমাদের মাঝে ফিরে এসে আমাদের সংগঠিত করে দলের নির্দেশনা দেবেন। আমরা সে আশায়, সে অপেক্ষায় আছি। তিনি বলেন, আপনারা যে যেখানে আছেন রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে যান। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে।


নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তিতাস রেষ্টুরেন্ট হলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসাসের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, বাকির আজাদ, গিয়াস উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, আহসান উল্লাহ বাচ্চু, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, বিএনপি নেতা শেখ শাহজাহান, বদরুল হোসেন চৌধুরী জাকির, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন রাজু, রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র জাসাসের নেতা শেখ হায়দার আলী, আশরাফ হোসেন, হারুন অর রশীদ মামুন, মোস্তাক আহমে, আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা অয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সিদ্দিক হোসেন রুবেল, স্বাদুর রহমান ডিউক, আমিনুল ইসলাম, ইসতিয়াক আহমেদ রুমি, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম আখন্দ প্রমুখ। ইফতার মাহফিলে জাসাস, যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে বিশেষ মোনাজাতে বেগম জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।
বেবী নাজনীন আরো বলেন, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জেলে। মনে অনেক কষ্ট। প্রতিটি রোজায় তার সাথে কাটিয়েিেছ। তিনি বাইরে থাকলে আজ তার সাথেই ইফতার করতাম। বেবী নাজনীন আরো বলেন, বিএনপি একটি বিশাল দল। যত নীপিড়ন-নির্যাতন চলানো হোক না কেন একে শেষ করা যাবে না। এ দলের যে নীতি নির্ধারক দেশমাতা বেগম খালেদা জিয়াকেও শেষ করা যাবে না। ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের মাকে মুক্ত করতে হবে।


তিনি বলেন, কেন্দ্র অনুমোদিত যুক্তরাষ্ট্র জাসাস’র অনুষ্ঠানে আমি এসেছি। কেন্দ্র অনুমোদিত কমিটিকে সবাইকে মানতে হবে। না মানলে কেন্দ্রকে অশ্রদ্ধা করা হবে।
সমাপনী বক্তব্যে আলহাজ্ব আবু তাহের বলেন, কেন্দ্র অনুমোদিত কমিটিকে পাশ কাটিয়ে যারা অন্য কিছু করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে গণতন্ত্রকে মুক্ত করতে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের চিহ্নিত করতে হবে।
বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দিতে হবে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, রমজানের মধ্যে যদি বেগম জিয়াকে মুক্তি দেয়া না হয় তাহলে ঈদের পর ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামবে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা।

https://www.facebook.com/USANewsNY/videos/446540122830050/

https://www.facebook.com/USANewsNY/videos/301990464021021/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV