Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সেফহোমে নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 5, 2011 | 9:16 AM

 

ইউএসএনিউজ ডেস্ক:একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ধানমন্ডির সেফহোমে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারী কর্মকর্তার বৃহস্পতিবার সকাল ১০টায় সেফ হোমে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে। জিজ্ঞাসাবাদের জন্য আবদুল হান্নান খানের নেতৃত্বে তদন্ত সংস্থার পাঁচ সদস্য সেফহোমে এসেছেন। মতিউর রহমান নিজামীর আইনজীবী হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে সকালেই ভিতরে যাবার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ব্যারিস্টার আবদুর রাজ্জাক, এডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার নাজিম মোমেনসহ বেশ কয়েকজন আইনজীবী বাইরে অবস্থান করছেন। জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে মতিউর রহমান নিজামীকে ধানমণ্ডির সেফ হোমের দিকে রওনা দেয় পুলিশ। এ সময় ৫টি মাইক্রোবাস তাকে বহনকারী প্রিজন ভ্যানের সঙ্গে যায়। ওইসব মাইক্রোবাসে সিভিল ড্রেসে পুলিশ সদস্যরা ছিল। তারা পৌনে ৯টায় ধানমন্ডির সেফহোমে এসে পৌঁছান। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মাঝে নামাজ ও খাবারের জন্য বিরতি দেয়া হবে। জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতার পক্ষে একজন আইনজীবী ও চিকিৎসক উপস্থিত থাকতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তবে আইনজীবী ও চিকিৎসক পাশের কক্ষে অবস্থান করলেও তারা জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছু দেখতে বা শুনতে পারবেন না। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাহউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে ধানমন্ডির সেফহোমে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তারিখ নির্ধারণ করা হয়। নিজামীকে আজ বৃহস্পতিবার ৫ মে, মুজাহিদকে ৮ মে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১০ মে, সাঈদীকে ১২ মে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV