Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওসামা বিন লাদেনের ওই বাড়িটির চারপাশের এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: May 5, 2011 | 9:22 AM

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন কমান্ডোদের হাতে ওসামা বিন লাদেন যেখানে নিহত হয়েছেন তা  চারপাশের এলাকায় পাকিস্তান বুধবার নিরাপত্তা জোরদার করেছে এবং লাদেনের ওই বাড়িটি দেখতে লোকজনের ভিড় জমে ওঠায় এলাকাটি সিল করে দেয়া হয়েছে।

 

 

পুলিশ বুধবার সকালে গ্যারিসন শহর অ্যাবোটাবাদের বিলাল শহরতলী সংবাদ মাধ্যম ও জনগণের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানে আল-কায়দা প্রধান উঁচু দেয়াল ঘেরা বাড়িতে গোপনে বসবাস করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পুলিশ কর্মকর্তা পরিস্থিতি সম্পর্কে বলেন, নিরাপত্তার কারণে ৩শর অধিক সশস্ত্র পুলিশ সদস্যকে প্রবেশ পথগুলোর পাশাপাশি শহর ও ওই বাড়ি সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এ বিষয় তিনি আর বিস্তারিত জানাননি। ডজনখানের বেশি সেনা সদস্যকে ওই এলাকায় টহল দিতে এবং বাড়ির সামনে পাহারায় দেখা গেছে। এএফপির এক রিপোর্টার জানান, দেহ তল্লাশি ও আইডি কার্ড দেখার পর স্থানীয় অধিবাসীরা তাদের বাড়িতে ফিরছেন। পাশাপাশি ওই এলাকায় কাজের জন্য যাচ্ছিল এমন কিছু সংখ্যক শ্রমিককে সেখানে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV