গর্ভপাত নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রের আলাবামা স্টেট সিনেটে বিল পাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা স্টেটে গর্ভপাতকে প্রায় সম্পুর্ন নিষিদ্ধ করে স্টেট সিনেটে একটি বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ধর্ষণের কারণে গর্ভবতী হলে কিংবা মায়ের স্বাস্থ্য বিপর্যয় ঠেকাতেই কেবল সেখানে গর্ভপাত করানো যাবে। মঙ্গলবার আলাবামা স্টেট সিনেটে এই বিলটি পাস হয়। এর পক্ষে ভোট দেন ২৫ জন এবং বিপক্ষে ভোট দেন ৬ জন আইনপ্রনেতা। এ খবর দিয়েছে বিবিসি।
এটি এখন চলে যাবে রিপাবলিকান গভর্নর কে লভের কাছে। তিনি এখনো জানাননি এতে সাক্ষর করবেন কিনা। তবে এর আগে তাকেও গর্ভপাতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে দেখা গেছে। অধিকারকর্মীরা আশা করছেন এটি ১৯৭৩ সালের আদালতের ঘোষণা যেটি গর্ভপাতকে বৈধ করেছে সেটিকে চ্যালেঞ্জ করবে। এর আগে এই বিলটি আলাবামার হাউজ অব রিপ্রেজেন্টাটিভে ৭৪-৩ ভোটে পাস হয়েছিল।
যুক্তরাষ্ট্রে নারীদের জাতীয় সংস্থা ইতিমধ্যে এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, গর্ভপাত বিরোধী রাজনৈতিক প্রার্থীদের সুবিধা করে দিতেই এই আইন করা হচ্ছে। একে আলাবামা ও সমগ্র যুক্তরাষ্ট্রের নারীদের জন্য একটি কালো দিন হিসেবে ঘোষণা করেছে নারী সংগঠনগুলো।
তবে বিলের পক্ষেও স্বরব আছেন রাজনীতিবিদরা। রিপাবলিকার আইনপ্রনেতা টেরি কলিনস বলেন, আমাদের বিলটি শুধু বলতে চাইছে যে, গর্ভে থাকা শিশুটিও একজন মানুষ। এর বিরোধিতা করে ডেমোক্রেট দলের সিনেটর ববি সিংলেটন বলেন, এই বিল ডাক্তারদের অপরাধী সাব্যস্থ করবে এবং পুরুষদের অনুমতি দেবে নারীদের শরীরের বিষয়ে কথা বলতে। ডেমোক্রেট সিনেটর রজার স্মিদারম্যান বলেন, আমরা এর মাধ্যমে বলতে চাচ্ছি ১২ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হল এবং এরপর আর কোনো পছন্দ নেই তার!
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’