Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিশিষ্ট শিল্পী লিপি’র শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: May 15, 2019 | 7:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটানে বিখ্যাত আর্ট গ্যালারী সুন্দারাম ট্যাগর চেলসিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী তৈয়বা বেগম লিপি’র শিল্পকর্মের প্রদর্শনীটি গতকাল ১৪ মে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিশেষ উদ্যোগে যুক্তরাষ্ট্রের মূলধারার সামনে তুলে ধরা হয়। বিদেশে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরীর প্রয়াসে কনস্যুলেট জেনারেল এর জনকূটনীতি (public diplomacy) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন।

প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি তাঁর বক্তব্যে সংশি−ষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। চিত্র প্রদর্শনী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারার মাঝে একটি ইতিবাচক ধারনা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উলে−খ্য, স্টেইনলেস স্টীল এর বে−ড দিয়ে বিশেষভাবে তৈরী লিপি’র প্রতিটি শিল্পীকর্মই দর্শনার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় ছিল। শিল্পী তৈয়বা লিপি তাঁর বক্তব্যে তার শিল্পকর্মের বর্ণনা দেন যা দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

চিত্রপ্রদর্শনীতে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের কূটনীতিবৃন্দ, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশী-আমেরিকান এবং বাংলাদেশ হতে আগত নামকরা চিত্রশিল্পীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

আগামী ১ জুন ২০১৯ পর্যন্ত Sundaram Tagore Chelsea (547 West 27th Street, New York, NY 10001)-তে এ প্রদর্শনী চলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV