Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রস্তাবিত শেল্টার নিয়ে এন মজুমদার ও আবদুস শহীদের তুমুল বিতন্ডা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: May 16, 2019 | 12:54 PM


https://www.facebook.com/USANewsNY/videos/2317194401871818/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিলে স্টেট সিনেটর লুইস সিপুলভেদার উপস্থিতিতে ব্রঙ্কসে প্রস্তাবিত শেল্টার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তুমুল বাকবিতন্ডা হয়েছে কমিউনিটি লীডার মোহাম্মদ এন মজুমদার ও আবদুস শহীদের মধ্যে। এর মধ্যে আরো কয়েকজনও সামীল হন এ বিতন্ডায়। অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও লুইস সিপুলভেদা নিশ্চুপ ছিলেন বলে জানান ইফতার মাহফিলে উপস্থিত লোকজন। তাদের মতে, ধর্মীয় ভাবগাম্ভীর্জের এ অনুষ্ঠানে এধরণের পরিস্থিতি ছিল অনাকাঙ্খিত। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে গত ১৫ মে বুধবার অনুষ্ঠিত হয় বিবিএ’র এ ইফতার মাহফিল।


সংগঠনটির সভাপতি এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মো: মোজাফফর হোসাইন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ প্রমুখ।

সংগঠনটির কর্মকর্তারা জানান, পার্কচেস্টার এলাকার প্রস্তাবিত শেল্টার নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত স্টেট সিনেটর লুইস সিপুলভেদার টাউন হল বৈঠকে এন মজুমদার তার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে লুইস সেপুলভেদাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন ইফতার মাহফিলে। এর পর আবদুস শহীদ পার্কচেস্টারের এই প্রকল্প গ্রহণের আগে স্থানীয় কমিউনিটি বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গেলেই বিতন্ডার সূত্রপাত। আবদুস শহীদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান মোহাম্মদ এন মজুমদার। অন্যরাও তার সাথে যোগ দেন। গোলযোগের মধ্যেই আবদুস শহীদের অসমাপ্ত বক্তব্য শেষ হয়। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত লুইস সিপুলভেদা কোন মন্তব্য করেন নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও অন্যদের আর বক্তব্য রাখার সুযোগ দেন নি আয়োজকরা।
এসময় কয়েক জনকে মন্তব্য করতে শোনা যায়, কোন অনুষ্ঠানে কি ধরণের বক্তব্য রাখতে হয় তা অনেকে জানেন না কিংবা মানেন না। প্রবাসে প্রায়ই অপ্রাসঙ্গিক বক্তব্যের অবতারণা হয় নানা অনুষ্ঠানে। এতে অনুষ্ঠানের মান ক্ষুন্ন হয়।
ইফতার মাহফিলে মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী. সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার সিনিয়ার রিপোর্টার ছন্দা বিনতে সুলতান, মিলিনিয়াম টিভি ইউএস’র রিপোর্টার আদনান, তরুণ সিপিএ আহাদ আলী, পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি), এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, প্রবীণ সমাজ কর্মী আবদুর রব দলা মিয়া, কপিল চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়ছার চিশতী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, তিতাস মাল্টি সার্ভিস’র কর্ণধার মেহের চৌধুরী, ডা. নাহিদ খান, মেরী জোবেদা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আকতার হোসেন সহ ব্যবসায়ী, কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
মাহফিলে পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ সভাপতি বুরহান উদ্দিন, মো: খবির উদ্দিন ভুইয়া, আবুল খায়ের আকন্দ, মনিরুল ইসলাম দীপু ও মো: মমতাজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিন সরকার, কোষাধ্যক্ষ আবুল মনসুর প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV