Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: May 17, 2019 | 1:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব ‘নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’-এর বার্র্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত ১৩ মে সোমবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের তিতাস রেষ্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক/সিইও, সাংবাদিক ও ক্লাবের কর্মকর্তা এবং সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। খবর ইউএনএ’র।

‘নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’-এর সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। সভায় সাবেক সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য কুইন্স ডিস্ট্রিক্ট-এর সিভিল কোর্টের জাজ নির্বাচনে প্রার্থী এটর্নী ওয়াট এন গিবন্স, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ‘ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ’ এটর্নী মঈন চৌধুরী এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজন কমিটির সদস্য সচিব আলমগীর সরকার। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যকরী সদস্য ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ।

অনুষ্ঠানে ডা. ওয়াজেদ এ খান ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং নিউইয়র্কের সকল সাংবাদিকদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের মধ্য দিয়ে গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

এটর্নী মঈন চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় চেতনায় আঘাতকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান এবং বাংলাদেশের নাট্য অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায়ের ধর্ম নিয়ে সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান। এটর্নী ওয়াট এন গিবন্স তার বক্তব্যে আগামী নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট-এর সিভিল কোর্টের জাজ পদে তাকে নির্বাচিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শহীন ও প্রবীণ সাংবাদিক এখন সময়-এর সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক পরিচয় সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক রানার সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশকন্ঠ সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, একই ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকাল এর নির্বাহ সম্পাদক শাহাব উদ্দিন সাগর এবং সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর রচি উপস্থিত ছিলেন।

এছাড়াও ইফতার মাহফিলে প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, উপদেষ্টা নিনি ওয়াহেদ, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মঞ্জু, ক্লাবের সাবেক সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ক্লবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ক্লাবের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ক্লাবের কোষাধ্যক্ষ্য মমিনুল ইসলাম মজুমদার, প্রথম আলো’র উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, আইঅন বাংলাদেশ-এর রিমন ইসলাম, ক্লাবের কার্যকরী সদস্য ও টাইম টেলিভিশন-এর সৈয়দ ইলিয়াস খসরু, টাইম টেলিভিশন-এর মেরি জোবায়দা, সাংবাদিক শাহেদ আলম, সাংবাদিক সাজিদ হক ও সোহেল হোসাইন, এনটিভি ইউএসএ’র আবীর আলমগীর, সাপ্তাহিক বাংলাদেশ-এর চীফ রিপোর্টার এস এম সোলায়মান উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর আহমেদ মাজহার ও মঞ্জুরুল হক, এনটিভি ইউএসএ’র বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, টাইম টেভিশিন-এর নাজিম উদ্দিন, সাপ্তাহিক জনতার কন্ঠ’র চেয়ারম্যান শামসুল আলম সাংবাদিক রুদ্র মাসুদ এবং সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস-এর শাহীন আক্তার মৌ ও খাদিজা বেগম জলি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV