বগুড়া সদরে মির্জা ফখরুলের শূণ্য আসনে প্রার্থী হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিক!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বগুড়া সদরে মির্জা ফখরুলের শূণ্য আসনে প্রার্থী হতে বাংলাদেশে ফিরে গেছেন ড. সিদ্দিকুর রহমান। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে যান। বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে পরদিন বগুড়া যান। দলীয় মনোনায়ন পেলে বগুড়া সদরে আওয়ামীলীগের প্রার্থী হবেন তিনি।
ড. সিদ্দিকুর রহমান উচ্চ শিক্ষিত সজ্জন প্রবাসী আওয়ামীলীগ নেতা হিসেবে বগুড়ার মানুষের কাছে বেশ পরিচিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও তার সুনাম রয়েছে। কেন্দ্রীয় নেতারা নিউইয়র্কে তার আতিথেয়তা নেননি এমন কেউ নেই।
প্রবাসের একজন পরিশ্রমী ও সার্বক্ষনিক সক্রিয় নেতা হিসেবে ড. সিদ্দিকুর রহমান দলের প্রধান শেখ হাসিনার কাছে খুবই বিশ্বস্ত। পদ্মা সেতুর ঋণ নিয়ে বাংলাদেশের ওপর মিথ্যা অপবাদের প্রতিবাদে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে তিনি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দফতর ঘেরাও করেন। নজিরবিহীন ওই কর্মসূচির পর বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত-রাজাকার চক্রের সরকার বিরোধী অপপ্রচার সাফল্যের সাথেই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হিসেবে মোকাবেলা করেন। বিএনপিকে বিভিন্ন রাজ্যে কালো তালিকাভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডঃ সিদ্দিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক থাকাকালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করায় গ্রেফতার হন। দিনভর অকথ্য নির্যাতনের পর ছাত্র আন্দোলনের মুখে ছাড়া পেলেও জিয়া সরকারের প্রশাসনিক চাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে প্রাণ বাঁচাতে বিদেশে চলে যান। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে প্রায় তিন যুগ চাকরি শেষে অবসর নেন।
বগুড়া-৬ (সদর) মির্জা ফখরুলের শূণ্য আসনে ২৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে। ৩ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ৪ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’