নিউইয়র্কে ফরিদপুর জেলা এসোসিয়শনের অভিষেক ও ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল ১৪ মে সন্ধ্যায় পবিত্র রনজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যে নিউইয়র্কের জ্যাকশন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আহবায়ক এমডি লিটু আনাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব এনামুল হক হেলাল।
উক্ত অভিষেক, ইফতার মাহফিল উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করেন।

শুরতে নব নির্বাচিত কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক অলিয়ার রহমান, সহ সভাপতি সাইফ উদ্দিন আহম্মদ মিলন, মো: সাইফুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, মো: লাকিবুল ইসলাম, মীর হাবিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মন্জিল চৌধুরী, খান নাজমুল হাসান, মো: ফরিদুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুজ্জামান, কোষাধ্যক্ষ এসকে হিরু, প্রচার সম্পাদক এনামুল হক হেলাল, ক্রীডা সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক কাজী ফখরুল হাসান, সমাজ কল্যান সম্পাদক মো: জাকির হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: জাকির সিকদার, নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল, শুভঙ্কর সাহা শুভ, ভুপেশ ভৌমিক শপথ গ্রহন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপদেষ্টা এডভোকেট আলী আফজাল, খান হাবিবুর রহমান, এফ রেজাউল করিম, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, বিনা মজুমদার এবং আবু হাশেম মোল্লা।

ইফতারির সময় হলে সকলে মিলে একসাথে ইফতার করেন এবং মহান রাব্বুল আলানীনের কাছে অশেষ শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত সকলে এই পবিত্র অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে সংগঠনের সভাপতি জনাব আবুল কাশেম এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’