ফুলবাড়িয়ায় শান্তিপূর্ণ অবরোধে হামলার নিন্দা
বাংলাদেশ জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষা কমিটি ইউ এস এ এর আহবায়ক মো: জামান তপন ও সদস্য সচিব ইছহাক আমান বারী এক বিবৃতিতে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পাদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতয়ি কমিটির আহ্বানে বড়পুকুরিয়া-ফুলবাড়ীর রাজপথ ও রেলপথ অবরোধ চলাকালে বিনা উস্কানীতে পুলিশ এবং ভূমি মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজারের লাঠিয়াল বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। তার ধারাবাহিকতকায় অবরোধ চলাকালে সন্তাসীদের হামলায় জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম এ খালেক, জেলা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলুসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। বিবৃতিতে অবরোধ কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








