যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এষ্টোরিয়াই বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গত ১৫ই মে বুধবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমানের সভাপত্বিতে, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারসিনার পীর সাহেব মাওলানা শাহা মোঃ সাইফুল্লা ছিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও গিয়াস মজুমদর, আরো মঞ্চে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ-সভাপতিও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও জাপার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আরো উপস্থিত ছিলেন জাপার যুগ্ম-সাধারন মোঃ আবদুল করিম। জাপার যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুগ্ন প্রচার ফেরদৌস ওয়াহিদ, যুব-বিষয়ক সম্পাদক শফিউল আলম, দপ্তর মোঃ ইলিয়াছ, কোষাধ্যক্ষ আকতার কবির, যুগ্ন-যুব বিষয়ক সম্পাদক আবদুল মোতালের, কেন্দ্রীয় সদস্য আবদুর নূর। জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা সানওয়ারা বেগম, জাতীয় যুব-সংগতির সাধারন সম্পাদক এ,কে, কাইরুল আলম। নিউইয়র্ক সিটি কমিটি সভাপতি এডভোকেট মোঃ হানিফ, নিউইয়র্ক সিটি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সহ সভাপতি বাচ্চু মিঞা, সদস্য মীর জাহাঙ্গীর প্রমুখ।
ইফতার এর পূর্বে পরম করুনাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন এডভোকেট মোঃ হানিফ, চারসিনার পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ সাইফুল্লাহ্ ছিদ্দিকী সাহেব মুসলিম জাহানের শান্তি কামনা করে ইফতার মাহফিলে মোনাজাত করেন। শেষে সভাপতি হাজী আবদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশীয় সাজে ইফতার পরিবেশন করা হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








