Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মুকুলের ইন্তেকাল, শুক্রবার বাদ জুম’আ জ্যাকসন হাইটস মসজিদে জানাযা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: May 17, 2019 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুল (৬৬) আর নেই। তিনি গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৫টায় এস্টোরিয়াস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। পাবনার ঈশ্বরদীর সন্তান এবং মুক্তিযুদ্ধে বিএলএফ’র প্রথম ব্যাচের  (দেরাদুন) মুক্তিযোদ্ধা মুকুলের হৃদরোগ ছিল। চিকিৎসার জন্য গত ১৪ মে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু চিকিৎসা সম্পন্ন হওয়ার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। 

মরহুমের স্বজনদের বরাত দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী জানান, কয়েক মাস আগে চিকিৎসার জন্যে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে ছিলেন ৫৬ দিন। সে সময় তাকে ৩টি স্ট্যান্ট লাগিয়ে দেয়া হয়। ১০ দিন আগে লাগানো হয় আরেকটি স্ট্যান্ট। দুদিন আগে হঠাৎ করে পা ফুলে যাওয়ায় বিচলিত মুকুল চিকিৎসকের শরণাপন্ন হন। পরে এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই মুক্তিযোদ্ধা। জানা যায়, মুকুলের দুই পুত্রের একজন নিউইয়র্কে এবং অপরজন বাংলাদেশে থাকেন। স্ত্রী তার সঙ্গেই ছিলেন। শুক্রবার বাদ জুম’আ জ্যাকসন হাইটস মসজিদে (খাবার বাড়ির সামনের চত্ত্বর) তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেখানে প্রবাসের মুক্তিযোদ্ধারা তাকে শেষশ্রদ্ধা জানাবেন। এরপর কন্স্যুলেটের ব্যবস্থাপনায় মুকুলের কফিন ভর্তি লাশ যাবে বাংলাদেশে গ্রামের বাড়িতে। 

সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। তাঁর মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি সকল মুক্তিযোদ্ধাকে তার জানাযায় শরিক হবার অনুরোধ জানিয়েছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ