Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশ, ইফতার-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: May 17, 2019 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগ নিউইয়র্কে যুব সমাবেশ ও ইফতার-মাহফিল করেছে। জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে ১৬ মে বৃহস্পতিবার ’যুবলীগ নেতা নূরল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সেবুল মিয়া ও সাদেকুর রহমান।

সমাবেশে অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন বাকসুর সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, নির্বাহী সদস্য শরিফ কামরুল হিরা, কায়কোবাদ খান, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, ওয়ালি হোসাইন, জাভেদ সিরাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন, রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, রিন্টু লাল দাস, হেলিমউদ্দিন, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহিন জামালী, রেজা আব্দুল্লাহ স্বপন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মামুন সরকার, হুমায়ূন কবীর এবং মিশু খান। আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি জাহিদ খন্দকার, সহ-সভাপতি মামুন হুসাইন, মাহমুদুর রহমান, আদনান আলী, জাকের হোসেন প্রমুখ। 
ড. প্রদীপ কর বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসরেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার পর ভেবেছিল যে, বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবে। কিন্তু সেটি তারা ঘটাতে সক্ষম হয়নি জাতির জনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে। বাংলাদেশ এগিয়ে চলার এই গতিকে ত্বরান্বিত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বনেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তার নেতৃত্বে প্রবাসের যুব সমাজ ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উঠেছে উন্নয়নের মহাসড়কে।’ 
উপস্থিত সকলে মোনাজাতে মিলিত হন বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়।
উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ৬ বছর পর পর্যন্ত দেশান্তরী ছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা দু’বোন বিদেশে থাকায় ঘাতকের নিশানা থেকে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। সেই থেকে নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা । 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV