Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া ও ইফতার মাহফিলে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কামাল পাশা বাবুলের অনাস্থা প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: May 17, 2019 | 12:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রুকলিন রাধুনী রেস্টুরেন্টে গত ১২ই মে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ ও কারামুক্তি উপলক্ষে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল। সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সিনিয়র সহ সভাপতি গোলাম ফারুক শাহীন।
প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক মার্শাল মুরাদ। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি জাহাঙ্গীর সরওয়ার্দী ও যুক্তরাষ্ট্র জাসাসেস যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আরিফ চৌধুরী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাসাসের বর্তমান কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন এবং তারা সবাই বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান বক্তা মার্শাল মুরাদ উপস্থিত সবাইকে বর্তমান কমিটির সবাইকে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন এবং সাংগঠনিক সংকট সাংগঠনিকভাবে মোকাবেলা করার পরামর্শ দেন। তিনি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে বর্তমান সংকট নিরসনের ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য অনুষ্ঠানের পারম্ভে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু এবং অনুষ্ঠানের শেষের দিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহাম্মেদ সহ অনেকেই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। কামাল পাশা বাবুল বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে উপস্থিত সবাই এই প্রস্তাবকে স্বাগত জানায়। উপস্থিত অনেকেই এই অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। যা কেন্দ্রীয় কমিটিতে অবিলম্বে প্রেরন করা হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য গঠিত ঢাকা জেলা কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক কাজি আমিনুল ইসলাম স্বপন। তিনি দেশমাতার আশু কারামুক্তি দাবি করেন এবং অনুষ্ঠানে আয়োজকদের ভূয়শী প্রসংশাপূর্বক তাদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দীন, যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি রেজাউল আজাদ ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের নির্বাহী কমিটির সদস্য মো: সোহরাব হোসেন, সিটি বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুক্তরাষ্ট্রের জাসাসের সহ সভাপতি খলকুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের আইন বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ মানিক, যুক্তরাষ্ট্র জাসারের আবৃত্তি বিষয়ক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা, এ.এইচ. খন্দকার জগলু (সাবেক বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র), জাসাস নেতা মো: কামাল উদ্দিন দিপু, কমিউনিটি এক্টিভিষ্ট গোলাম মাহমুদ, জাসাস নেত্রী সুলতানা খানম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম খোকা, যুক্তরাষ্ট্র জাসাসের গণশিক্ষা বিষয়ক সম্পাদক জগলুল হায়াত খান, রফিক উদ্দিন, জিয়াউল আলম, ফয়সাল, রাহিন, শিহাব, মনির, সজিব, ভুট্টু, সুমন, রাহাদ, রিয়াদ, সুজন, মো: আলমগীর, মো: হায়দার, মো: আরিফ, মো: ছোটন, হাফেজ মাওলানা নুরুন্নবী, জিয়াউল আলম, ফয়সাল, রাহি, শিহাব, ফয়সাল, মনির, সজিব, ভুট্টু, সুমনন, রাহাদ, রিয়াদ, সুজন।

বক্তারা অবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করে বলেন, অন্যথায় প্রবাস থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নুর নবী। সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন এই বৈরী আবহাওয়ার মধ্যে আসার জন্য সবাইকে ধন্যবাদ জনান এবং তিনি বলেন যুক্তরাষ্ট্র জাসাস অতীতে যেমন শক্তিশালী ছিলো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার পুন:জ্জীবিত হলো। বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV