আমেরিকায় অসাধারণ মেধার এক বাঙালি প্রজন্ম মাহা আহমেদ : যুক্তরাষ্ট্র’র সেরা ২৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অসাধারণ মেধার স্বাক্ষর প্রদর্শন করলেন বাংলাদেশী বংশোদ্ভ’ত মাহা আহমেদ। যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সেরা ২৩ বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ লাভ করেছেন মাহা। এর অন্যতম হচ্ছে হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, কলম্বিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস ক্যাম্পাস। ভর্তির এসব আবেদন করেছিলেন আন্ডার গ্রেড শেষ করার আগেই। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলার এওয়ার্ডের সমপর্যায়ের বৃটিশ স্কলার এওয়ার্ড লাভের গৌরবও অর্জন করেছেন মাহা।

ফিলাডেলফিয়া অঞ্চলের বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব দেলওয়ার ভ্যালি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার তারিক আহমেদ এবং নিউজার্সির রাওয়ান ইউনিভার্সিটির সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. কাওসার জাহানের কন্যা মাহা একই ইউনিভার্সিটির কলেজ অব সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স থেকে গ্র্যাজুয়েশন করলেন ১৩ মে।
জানা গেছে, সপ্তম গ্রেডে অধ্যয়নকালে মাহার ইচ্ছা ছিল ডাক্তার হবার। সে জন্যে বায়োলজিতে পড়ছেন তিনি। তবে সময়ের পরিক্রমায় রাওয়ান ইউনিভার্সিটি তার চোখ খুলে দিয়েছে। এখন আর তিনি একটি বিষয়ে পড়তে আগ্রহী নন। বিজ্ঞান, মানবিকতা এবং চিত্রকলা সমন্বয়ে উচ্চতর ডিগ্রি নিতে পারলে ভবিষ্যতে নিজেকে বহুমাত্রিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন মাহা। এ প্রসঙ্গে মাহা উল্লেখ করেছেন, বায়োলজি সহজ বিষয়। তবে ফিলোসফি ও ড্যান্স ভিন্নভাবে জীবন গড়তে সহায়তা করে।
নাচের প্রতি তার আন্তরিক আগ্রহ প্রমান করে বাঙালি সংস্কৃতির প্রতি গভীর ভালবাসার কথা। উল্লেখ্য, মাহা হাই স্কুলে অধ্যয়নকালেই গবেষণা করেছেন, ওয়েলনেস সেন্টারে ইন্টার্নশিপ করেছেন। হসপিস কেয়ার গিভার হিসেবে কাজ করেছেন। ব্যান্টিভোগলিয়ো লিডারশিপ গ্রোগ্রামেও অংশগ্রহণ করেন মাহা। এসব কাজে বিশেষ নৈপুন্যের জন্যে রাওয়ান ইউনিভার্সিটি তাকে ‘এক্সিলেন্স ইন ফিলোসফি’ ও ‘ফি সিগমা টাও’ মেডেল দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মাহা বস্টনে হার্ভার্ডেই ভর্তি হবেন। সেখানে তিনি এমএস করবেন এনভায়রমেন্টাল হেল্থ’-এ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’