যুক্তরাষ্ট্রে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১২ ডলার, সর্বোচ্চ ৪৫ ডলার এবং বাংলাদেশে সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা : প্রবাসীরা দেশে জাকাত-ফিতরার অর্থ পাঠাতে পারেন (ভিডিও)
https://www.youtube.com/watch?v=5I34_tCHUsk
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১২ ডলার এবং সর্বোচ্চ ৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে জ্যামাইকা মুসলিম সেন্টার ও দারুল উলুম এ বছর জনপ্রতি সর্বনি¤œ ফিতরা ১০ ডলার ফিতরা নির্ধারণ করেছে।
নিউইয়র্কের ইসলামিক স্কলাররা জানিয়েছেন, গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জন প্রতি ১২ ডলার। কিসমিস, আনার ও পনির বাজারমূল্য হিসাব করে জন প্রতি সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে ৪৫ ডলার। যাদের বার্ষিক সমুদয় ব্যয় মিটিয়ে ২ হাজার ৫শ ডলার অথবা সাড়ে ৭ ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে জাকাত ও সাদাকুতুল ফিতর আদায় করতে হবে।
ইসলামিক স্কলাররা জানান, সর্বনিম্ন ফিতরা নির্ধারণ হয় গমের মূল্যের ভিত্তিতে এবং কিসমিস, আনার ও সমমানের মূল্যবান ফলের ভিত্তিতে সর্বোচ্চ ফিতরা নির্ধারিত হয়। সে অনুযায়ী সর্বনিম্ন ফিতরা ১২ ডলার ও সর্বোচ্চ ৪৫ ডলার ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে এর বেশিও আদায় করা যাবে।
ইসলামিক স্কলাররা বলেন, কেউ যদি নির্ধারিত সর্বোচ্চ ফিতরার বেশি আদায় করতে চান তাহলে তা আদায় করতে পারেন তবে সর্বনিম্ন ফিতরা অবশ্যই দিতে হবে।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে অভিভাবককে এই ফিতরা আদায় করতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। ইসলামিক স্কলাররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জাকাত ও ফিতরা আদায়ের সুযোগ না থাকলে প্রবাসীরা দেশে জাকাত ও ফিতরার অর্থ পাঠাতে পারেন।
বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৫ মে ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এর হার নির্ধারণ করা হয়।
জাতীয় ফিতরা কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ জনপ্রতি ফিতরা ১ হাজার ৯৮০ টাকা। গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ৩১০ টাকা।
সভায় সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়ত মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
আটার ক্ষেত্রে এর পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।
এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








