নিউইয়র্কের ব্রঙ্কসে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার মাহফিল : রমজানের তাৎপর্য সহ স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা (ভিডিও)
https://www.youtube.com/watch?v=Yq8DKAen7p8
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৬ মে বৃহস্পতিবার। বাংলাবাজার জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবার সহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের কর্ণধার আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও এল্মহার্স্ট হসপিটালের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি রমজানে স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তিনি

শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপ সহ বহুমুখি উন্নতমানের স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য ১৩৮১, ক্যাসেলহিল এভিনিউর সেইফ হেল্থ মেডিকেল কেয়ারে সকলকে আমন্ত্রণ জানান।

ইফতার মাহফিলে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি