চাঁদের আকৃতি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে : নাসা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন মহাকাশ বিষয়ক সংস্থা নাসার বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক শত মিলিয়ন বছরে চাঁদের আকৃতি সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু এতটা দ্রুত নয়। নাসা বলছে গত কয়েক বছরে চাঁদের আকৃতি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। সেটা কমপক্ষে ৫০ মিটারের মতো ছোট হয়ে যাচ্ছে। এর সাথে সাথে চাঁদের পৃষ্ঠ কুচকে যাওয়ার মতো একটি বিষয় ঘটছে। বিবিসি বাংলা
এটা অনেকটা আঙ্গুর শুকিয়ে যখন কিসমিসের মতো হয়ে যায়, ঠিক সেরকম। এর কারণ চাঁদের কেন্দ্রস্থল ধীরে ধীরে শীতল হচ্ছে। যার ফলে চাঁদের পৃষ্ঠে ফাটল দেখা দিচ্ছে। চাঁদ সংকুচিত হওয়ার সাথে সাথে হচ্ছে ভূমিকম্প। যা বেশ শক্তিশালী।
চাঁদের বুকে মহাকাশযান অ্যাপোলো পৌঁছানোর পর থেকে সেই মাত্রা আমরা পরিমাপ করতে পারছি। চাঁদে অ্যাপোলোর মহাকাশযাত্রীরা ভূকম্পন মাপার জন্য যে সাইসমোমিটার বসিয়েছিলেন এটি তার একটি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’