Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশি-আমেরিকান ডিটেকটিভ জনিকে নিউইয়র্ক পুলিশের সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: May 18, 2019 | 1:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি সম্মাননা পেয়েছেন। এ নিয়ে তিনি সাতবার সম্মাননা পেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এশিয়ান ঐহিত্য উদযাপন অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল জামিল সারোয়ার জনির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ব্যুরোর সাইবার ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন। এদিন বিকালে ম্যানহাটনের ওয়ান পুলিশ প্লাজার বিশাল অডিটরিয়ামে সম্মাননা জানানো হয় আরো ১৯ কর্মকর্তাকে। এ অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী সারোয়ারুল ইসলাম এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে জনি ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
তিনি ২০১২ সালে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। অল্পের জন্য প্রাণরক্ষা পান।নিউইয়র্ক পুলিশের একটি দল গত বছর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। জামিল সারোয়ার ওই দলের অন্যতম সদস্য ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV