Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

খালেদা জিয়ার সংবর্ধনা নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: May 5, 2011 | 8:00 PM

শহীদুল ইসলাম: দলীয় প্রধান খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপিতে অনৈক্যের সুর বেজে উঠেছে। সফরের সময় খালেদা জিয়াকে নিউইয়র্কে সংবর্ধনা দিতে খোদ তারই অনুমোদিত প্রস্তুতি কমিটি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একটি অংশ।  বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে বিভ্রান্ত করে মহল বিশেষের নেতৃত্বে যে সংবর্ধনা প্রস্তুতি কমিটি হয়েছে তাতে ত্যাগী নেতাদের রাখা হয়নি। বর্তমান কমিটির নেতৃত্বেই চেয়ারপারসনকে সংবর্ধনা দেয়া হবে।

 

এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির এক সময়ের সাধারণ সম্পাদক এবং সংবর্ধনা প্রস্তুতি কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ইত্তেফাককে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিএনপির বর্তমান কমিটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বরং সংবাদ সম্মেলন করে কেন্দ্রের অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করে দলের চেয়ারপারসনের সিদ্ধান্তের প্রতিই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তিনি বলেন, চেয়ারপারসনের নির্দেশিত সংবর্ধনা কমিটি সবার মেনে নেয়া এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সবার একযোগে কাজ করা উচিত।তারিখ পরিবর্তন না হলে আমামী ২১ মে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সংসদের বিরোধী দলের নেতা খালেদা জিয়া। ২১ ও ২২ মে তিনি নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্র বিএনপি তাকে সংবর্ধনা দেবে। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী দলীয় প্রধানের পরামর্শে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে এক সময়ের যুক্তরাষ্ট্র বিএনপির কাণ্ডারি বলে পরিচিত ডা. মুজিবুর রহমান মজুমদারকে আহ্বায়ক এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি লতিফ সম্রাট, সহ-সভাপতি গিয়াস আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলকে প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।

 

একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তাদের নেতৃত্বে সংবর্ধনা প্রস্তুতি কমিটি না হওয়ায় তারা ক্ষুব্ধ হন এবং বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলকে সংবাদ সম্মেলন করে ওই কমিটি প্রত্যাখ্যান করার নির্দেশ দেন। ওই নির্দেশ অনুযায়ীই বুধবার সন্ধ্যায় আকতার হোসেন বাদলের নেতৃত্বে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীদের অনেকেরই ধারণা, খালেদা জিয়া সফরে এলে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি উপহার দেবেন। আর এ কারণেই তার এ সফর নেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কমিটিতে ঠাঁই পেতে নেতাদের মধ্যে শুরু হয়েছে লবিং-গ্রুপিং। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ তিন নেতার একসঙ্গে ঢাকা সফরের বিষয়টিকেও নেতা-কর্মীরা লবিং-গ্রুপিংয়ের অংশ হিসাবে মনে করছেন। তাদের প্রতিদ্বন্দ্বী নেতারাও যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে ঢাকায় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নতুন কোনো কমিটি ঘোষণা করবেন না। সাধারণ নেতা-কর্মীদের মতামত নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন কমিটি অনুমোদন দিতে পারেন। সেক্ষেত্রে বর্তমান নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV