কানেন্টিকাট মসজিদে অগ্নিসংযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেন্টিকাট অঙ্গরাষ্ট্রের একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে মসজিদটি অনেকাংশে ক্ষতিগ্রস্থ হয়েছে। গত রোববার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।
তুর্কি নাগরিকদের একটি প্রতিষ্ঠান মসজিদটি পরিচালনা করছে। নিউইয়র্কের তুর্কি কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কানেন্টিকাটের নিউ হ্যাভেন শহরের দিয়ানেত মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরটি ফায়ার সার্ভিসের প্রধান জন অ্যালস্টন জানিয়েছেন, কেন্দ্রিয় সরকারের আইন শৃঙ্খলা বিভাগ ঘটনা তদন্তে সহায়তা করছে।
গত রোববার ৭ রমজানের দিন স্থানীয় সময় বিকাল চারটার দিকে যখন ইফতারের প্রস্তুতি চলছিল তখনই মসজিদটিতে আগুন দেয়া হয়। দোষীদের ধরিয়ে দেয়া বা তথ্য দেয়ার জন্য ইতোমধ্যেই আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তুর্কি কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের প্রবেশ মুখে আগুন লাগানো হয় এবং ভবনের বাইরে দিয়ে তা তৃতীয় তলা পর্যন্ত পৌছে যায়। তবে এ ঘটনায় কোন মুসুল্লি হতাহত হয়নি। তবে মসজিদটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের বিপক্ষে হামলা অনেকাংশে বেড়েছে যুক্তরাষ্ট্রে। ২০১৮ সালে এফবিআইয়ের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষপ্রসূত আক্রমণের ১৯ শতাংশই হয় মুসলমানদের ওপর।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’