Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আশানুরূপ অর্থ সহায়তা না পাওয়ায় উদ্বিগ্ন জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 19, 2019 | 4:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা আশানুরূপ না পাওয়া এবং এক্ষেত্রে ক্রমহ্রাসমাণ প্রবণতায় উদ্বিগ্ন জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো। ভয়েস অফ অ্যামেরিকা

জাতিসংঘের সবশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছে ৯২০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের আবেদন জানানো হলেও এই ১২ মে পর্যন্ত এর মাত্র ১৮ শতাংশ অর্থাৎ ১৬৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই দিয়েছে ১০৫ মিলিয়ন ডলার। গত মধ্য ফেব্রুয়ারিতে জেনেভায় দাতাদের বৈঠকে সাহায্যের ঐ আবেদন জানানো হয়।

দিন পনেরো আগেও ইউএনএইচসিআর-এর প্রধানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানগণ রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিলেন। ২০১৮ সালেও অর্থ সহায়তার প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী, ঐ সময় মোট চাহিদার ৬৯ শতাংশ অর্থ পাওয়া গিয়েছিল।

এদিকে, জেনেভা থেকে জাতিসংঘের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, জাতিসংঘ এই পর্যন্ত ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গাকে নতুন পরিচয়পত্র দিয়েছে- যা তাদের মিয়ানমারে ফেরার সময় শনাক্তকরণ সহজতর করবে। মোট ৯ লাখ রোহিঙ্গাকে এই পরিচয়পত্র দেয়া হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV