Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসে স্টারলিংয়ের বাংলা টাউন সুপার মার্কেট বি অ্যান্ড এম ডিসকাউন্টে রূপান্তরিত : বাংলা টাউন সুপার মার্কেট গ্রুপের বিশেষ সেল

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: May 19, 2019 | 5:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকার বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে। গ্রোসারী পণ্য প্রত্যাহার করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্টোরটি পুরোপুরি ডিসকাউন্ট স্টোরে রূপান্তর করা হয়েছে। একই ছাদের নিচে গ্রোসারী পণ্য ছাড়া স্টোরটিতে রয়েছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী। গত ৭ এপ্রিল রোববার নিউইয়র্কের বিশিষ্ট

ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটি রি-গ্র্যান্ড ওপেনিং হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির শুভ কামনায় আয়োজন করা হয় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের। কতৃপক্ষ জানান, বি অ্যান্ড এম ডিসকাউন্টের রি-গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে ছাড়।

বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের জানান, তার মালিকানাধীন এ স্টোরটি ছাড়াও রয়েছে বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট, বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, বি অ্যান্ড এম ডিসকাউন্টসহ বাংলা টাউন নামে আরো একটি গ্রোসারী ও সুপার মার্কেট।

নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা কাওসারুজ্জামান কয়েস। ১৯৮৭ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন। তিনি জানান, ১৯৯০ সালের মার্চে ম্যানহাটানে সেইভ ওয়ে ডেলী প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসে তার ব্যবসায় হাতেখড়ি। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন এ প্রবাসী বাংলাদেশী। এর পর ব্রঙ্কসে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস গ্রোসারী অ্যান্ড ফিস মার্কেট। পরবর্তীতে স্টারলিং ফিস মার্কেট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশীদের মধ্যে প্রথম লাইভ ফিস ব্যবসা তার হাত দিয়েই শুরু বলে জানালেন ব্যবসায়ী কয়েস।

তিনি জানান, ভিন্ন ধারায় ব্যবসা সম্প্রসারণের লক্ষে এসকল ব্যবসা থেকে মূলধন গুটিয়ে পরবর্তিতে ব্রঙ্কসে বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট, বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট এবং বি অ্যান্ড এম ডিসকাউন্ট স্টোর প্রতিষ্ঠা করেন।


অবশ্য আশানুরূপ ব্যবসা সফল না হওয়ায় বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র ব্রঙ্কসের জেরিগা শাখাটি বন্ধ করে দিতে হয়েছে তাকে। ব্যবসায়িক কারণে স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকার বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত করতে হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে। বর্তমানে এসব প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার করছেন তিনি।

কাওসারুজ্জামান কয়েস বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এসকল প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, ব্যবসা যে মহা নবী (স.) এর সুন্নত সে বিষয়টি লালন করেই সেবার মানসিকতা নিয়েই সেকাজ করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে বিশুদ্ধ হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে সকল পণ্য সামগ্রী তুলে দেয়াই তার লক্ষ বলে জানান কয়েস।

কাওসারুজ্জামান কয়েস বলেন, পবিত্র রমজানে আমরা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি। রোজাদারদের সুবিধার্থে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকল পণ্যে ডিসকাউন্ট দিচ্ছি। মাছ, মাংসেও থাকছে ডিসকাউন্ট। সবগুলো ইফতারি পণ্যের মূল্যও কমিয়ে দিয়েছি।
বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে স্বাস্থ্য সম্মত সুস্বাদু নানা আইটেমের ইফতারী। রেষ্টুরেন্টে প্রতি ১০০ জনের জন্য নানা আইটেমের ইফতারির মূল্য নেয়া হচ্ছে ৩.৯৯ ডলার থেকে ৫.৯৯ ডলার পর্যন্ত। ডিসকাউন্টে ক্যাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ