Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর বিশাল ইফতার পার্টি : আজীবন চালিয়ে যাওয়ার প্রত্যয় কর্ণধার ফার্মাসিষ্ট মি. জি’র (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: May 20, 2019 | 2:25 AM


https://www.facebook.com/USANewsNY/videos/2218237094897814/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম ফার্মেসী পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর ইফতার পার্টি। গত ১৮ মে শনিবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার পিএস ১০৬ স্কুল অডিটরিয়ামে স্মরণকালের এ বিশাল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে নিউইয়র্কের বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।


স্কুলের বিশাল অডিটরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় স্কুলের দ্বিতীয় তলায়ও বিপুল সংখ্যক রোজাদার ইফতার করেন। পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী ফার্মাসিষ্ট গৌরভ কোঠারী (মি. জি) ইফতার অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি তার ১০ম বার্ষিক ইফতার পার্টি। আজীবন এই মহতী আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ফার্মাসিষ্ট মি. গৌরব কোঠারী এই ইফতার অনুষ্ঠানে কেউ আমন্ত্রণ না পেয়ে থাকলে তার জন্য গভীর দু:খ প্রকাশ করেন। এই আয়োজনে কোন ভুল-ত্রুটি হয়ে থাকলেও তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন তিনি। ইফতার আয়োজনে সহযোগীতাকারীদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


ইফতার পার্টিতে অংশ নেয়া কমিউনিটি নেতৃবৃন্দ মি. গৌরব কোঠারীর এই আয়োজনের প্রশংসা করে বলেন, মি. গৌরব কোঠারী হিন্দু সম্প্রদায়ের লোক হয়েও এবার সহ ১০বছর ধরে মুসলিমদের সম্মানে বৃহৎ আকারে ইফতার পার্টির আয়োজন করে আসছেন। যার উদাহরণ প্রবাস কমিউনিটিতে খুবই বিরল। ব্যক্তি উদ্যোগে ভিন্ন সম্প্রদায়ের আয়োজনে এত বড় ইফতার পার্টি নিউইয়র্কে আর কোথাও অনুষ্ঠিত হয়েছে বলে কারো জানা নেই। ইউএসএনিউজঅনলাইন.কম


তারা বলেন, গুজরাটি-আমেরিকান ব্যবসায়ী মি. জি প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে, অনুষ্ঠান-আয়োজনে সব সময় পাশে থাকেন। এজন্য তিনি সকলের কাছে খুবই প্রিয়। তার আহ্বানে সাড়া দিয়ে সকল স্তরের মানুষজন তার ইফতার পার্টিতে যোগ দেন।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন করেন হাফিজ আবদুল কাদির। দোয়া মুনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করা হয়।


ইফতার মাহফিলের বিশেষ অংশ টাইম টেলিভিশন এবং ইউএসএনিউজঅনলাইন.কম সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর সব কর্মচারীই বাংলাদেশী। এমনকি তার প্রতিষ্ঠানের সুবিশাল সাইনবোর্ডটিও বাংলায় লেখা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV