নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/407898436463397/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মে রোববার। নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শতাধিক শিশু-কিশোর অংশ নেয় ক্বিরাত প্রতিযোগিতায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুৃর রহিম হাওলাদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামানের পরিচালনায় এ সময় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সোসাইটির সহ-সভাপতি আবুৃল খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিটি কাউন্সিলম্যান কস্টা কন্সটেন্টটিনাইডস। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বাংলাদেশ কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মো. শামিম হোসেন সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিশাল এই ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া ফয়জুননেসা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ

সোসাইটিকে নতুন প্রজন্মের জন্য এধরণের কর্মসূচি আরো বাড়াতে হবে। কন্স্যুলেট থেকেও এ ব্যাপারে সম্ভাব্য প্রয়োজনীয় সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

ক্বিরাত প্রতিযোগিতায় নতুন প্রজন্মের অসাধারণ পরিবেশনা উপস্থিত সুধীবৃন্দকে দারুণভাবে মুগ্ধ করে। এ প্রতিযোগিতায় সহায়তায় ছিলেন ‘ইসলামিক টিভি’র সিইও মোহাম্মদ শহীদুল্লাহ।

জানা যায়, নিউইয়র্ক অঞ্চলের ৯৫টিরও বেশি মসজিদে আরবী শেখানো কার্যক্রমের আওতায় প্রবাস প্রজন্মের বিপুল সংখ্যক শিশু-কিশোর কোরআন শিখছে।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ইফতার-পূর্ব মোনাজাতে অসুস্থ কামাল আহমেদ এবং সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন বাবরের দোয়া করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’