Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রতি ২০ জন ব্রিটিশ নারীর একজন ডিম সেদ্ধ করতে জানেন না!

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: May 6, 2011 | 1:18 AM

ইউএসএনিউজ ডেস্ক:   প্রতি ২০ জন ব্রিটিশ নারীর একজন ডিম সেদ্ধ করতে জানেন না। জানেন না সকালের নাশতা পর্যন্ত তৈরি করতে।নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। মোট দুই হাজার পুরুষ ও নারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি পরিচালনা করেছে ‘গুড ফুড’ নামের একটি টেলিভিশন চ্যানেল।গবেষণায় দেখা গেছে, ব্রিটেনের গড়পরতা নারীরা বড়জোর সাত ধরনের রান্না জানেন, যা তাঁদের মায়েদের চেয়ে অর্ধেকেরও কম। বেশির ভাগ নারী জানিয়েছেন, তাঁদের চেয়ে তাঁদের স্বামীদের রান্না ভালো।গবেষণায় আরও দেখা গেছে, প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনেরও বেশি খুব সাধারণ রান্না পর্যন্ত জানেন না। সামান্য তরকারি রান্না করতেই ঘাম ঝরে যায় তাঁদের। প্রতি ছয়জনের একজন কেক তৈরি করতে পারেন না। এমনকি রোস্ট তৈরিতেও পিছিয়ে তাঁরা। প্রতি ১০ জনের একজন বই অথবা অন্যের সাহায্য ছাড়া তিনটির বেশি রান্না করতে পারেন না। যাঁদের নিয়মিত রান্নাঘরে যাতায়াত আছে তাঁদের প্রতি ১০ জনের ৮ জন বারবার একই রান্না করেন। পিটিআই।

ট্যাগ:
Situs Streaming JAV