খালেদার মুক্তি আন্দোলন : যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, নিউইয়র্ক স্টেট বিএনপি এবং সিটি বিএনপির জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে র্যালি করার ঐক্যমত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এই প্রবাসেও বেগবান করার অভিপ্রায়ে বিএনপি পরিবারে নতুন মেরুকরণ হচ্ছে। সোমবার (২০ মে) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র জাসাস, নিউইয়র্ক স্টেট বিএনপি এবং নিউইয়র্ক সিটি বিএনপির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসে জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে র্যালি করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।
ঈদের পর বড় ধরনের শো-ডাউনের মাধ্যমে বহুধা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপিকে এক মোহনায় আনার ব্যাপারেও আলাপ-আলোচনা হয় এ সময়। এ ব্যাপারে লন্ডনে বসবাসরত তারেক রহমানের সাথেও যোগাযোগ করা হবে বলে সভায় উল্লেখ করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, আলহাজ মাহফুজুল মাওলা নান্নু এবং সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা এম এ বাতিন, নিউইয়র্ক সিটি বিএনপির নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, জসীমউদ্দিন প্রমুখ।
এ আলোচনায় বিএনপির হাই কমান্ডে আন্দোলন নিয়ে সমন্বয়হীনতারও সমালোচনা করা হয়। বলা হয়, বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে। তবে সে আন্দোলন কোনোভাবেই ধ্বংসাত্মক করা যাবে না। সমগ্র জনগোষ্ঠীকে আন্দোলনে একিভূত করতে পারলেই সরকার বাধ্য হবে তাকে মুক্তি দিতে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’