Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র একুশতম বার্ষিক ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: May 22, 2019 | 2:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্কের একুশতম বার্ষিক ইফতার মাহফিল গত ২০ শে মে সোমবার নিউইয়র্ক সিটির জ্যামাইকার স্টার কাবার রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের দোয়া পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতসহ তিন পর্বের অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হক। একুশতম বার্ষিক ইফতার মাহফিলে প্রবাসী, দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টিবোর্ড মেম্বার ফার্মাসিস্ট মো: আব্দুল আওয়াল সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, ট্রাস্টিবোর্ড মেম্বার মো: জাইদুল কবীর খান সারোয়ার, সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা মো: আ: রাজ্জাক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাওরান বাজার ও স্টার কাবার রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি জয়ন্ত শর্মা বিশ্ব, সহ সভাপতি মীনা ইসলাম, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানভীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো: আছির উদ্দিন, কার্যকরী সদস্য মো: সাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসী। ইফতার মাহফিল শেষে কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের একুশতম বার্ষিক চড়ুইভাতি ২০১৯ আগামী ১৪ জুলাই রবিবার টমাসবুল পার্কে অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনরে উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদকে প্রধান তত্ত্বাবধায়ক, মো: শহীদুল হাসানকে আহবায়ক ও মহিবুর রশিদ সুজনকে সদস্য সচিব করে একুশ সদস্যের চড়ুইভাতি কমিটি গঠিত হয়। নৈশ ভোজের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV