Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: May 22, 2019 | 2:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর লাকসামবাসীসহ বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল। গত ১৮ মে এ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের হাট বাজার পার্টি হলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রহমানিয়া ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মাওলানা এম.কে রহমান মাহমুদ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল তিতুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রিপন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা সুন্নাতুর রহমান।

মাহফিলে সংগঠনের কর্মকতা ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, বাবু চিত্ত রঞ্জন সিংহ, খোরশেদ আলম, মাওলানা এম. কে মাহমুদ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সভাপতি এমদাদুল হক কামাল ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদ শামীম আহমেদ শামীম, বৃহত্তর লাকসাম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাছান, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নূরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য এ. বি. এম হুমায়ুন কবির, দুলাল চন্দ্র সিংহ।

মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন মশিউর রহমান মজুমদার (সিনিয়র সভাপতি) সহ সভাপতি তপন বণিক, মনজুর রহমান মানিক, কোহিনূর আক্তার জলি, কোষাধ্যক্ষ আব্দুর রহমান দাউদ, মহিলা সম্পাদিকা সুষমা সিংহ হ্যাপি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইউছুপ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রিয়াজ, প্রচার সম্পাদক মোঃ ইমরান খান, ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন রুবেল ।সবশেষে সভাপতি আমন্ত্রিত অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV