নিউইয়র্কে সম্প্রীতির বন্ধনে ‘আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স’র ইফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সর্বস্তরের প্রবাসীদের সাথে ব্যবসায়ীদের সম্প্রীতির বন্ধন আরো সুসংহত করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হল ‘আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স’ তথা আব্বা’র ইফতার মাহফিল।

মঙ্গলবার নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ফ্রেশ মেডোতে আলী বাবা রেস্টুরেন্টের এ মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার এবং শুভেচ্ছা জানান সেক্রেটারি সিপিএ ইয়াকুব এ খান। বহুজাতিক এ সমাজে নিজেদের বৈশিষ্ট্য অটুট রেখে ব্যবসায়ীক স্বার্থ সুরক্ষায় সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক জোরদারের বিকল্প নেই বলে এ সময় কর্মকর্তারা উল্লেখ করেন। আব্বা’র ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, নির্বাহী সদস্য মিসবাহুজ্জামান, সানী মোল্লাহ, বিল্লাল হোসাইন, জাকির হোসেন সেখানে ছিলেন।

মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শিল্পপতি মো. জহিরুল ইসলাম, ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলাম, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, ড্রামা সার্কলের সভাপতি আবির আলমগীর, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান, নূরল আজিম, আজিমুর রহমান বোরহান, জাতিসংঘের শিক্ষাদূত নাঈমা খান, জেবিবিএর সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো প্রমুখ। মাহফিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ইমাম কাজী কায়্যুম এবং ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা শেখ জুনায়েদ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’