Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে লাদেন হত্যা স্মারক পণ্যের ব্যাপক কাটতি,লাখ লাখ অর্ডার আসছে ক্রেতাদের কাছ থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: May 6, 2011 | 1:44 AM

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনের নাটকীয় হত্যার পর যুক্তরাষ্ট্রে ওই ঘটনার স্মারক বহনকারী পণ্যের চাহিদা ব্যাপকহারে বেড়ে গেছে। বুধবার নিউইয়র্কের ওয়েবসাইট জাজলের সংবাদে বলা হয়েছে, টি-শার্ট ও গেঞ্জিসহ যেসব পণ্যের ডিজাইনে লাদেন হত্যার কথা প্রতিফলিত হয়েছে, সেগুলোর লাখ লাখ পিস বিক্রি হচ্ছে। খবর রয়টার্স অনলাইনের।একজন বাজার পরিচালক জাজলকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামার লাদেন হত্যার কথা ঘোষণা করার মুহূর্তসহ ওই ঘটনার চিহ্নবাহী পণ্যের লাখ লাখ অর্ডার আসছে ক্রেতাদের কাছ থেকে। ‘ওসামা বিন কিলড’ বাক্য সংবলিত টি-শার্ট খুবই জনপ্রিয়তা পেয়েছে। লাদেনের মুখের সঙ্গে ‘ডেড’ শব্দ ক্যারিকেচার করা একেকটি টি-শার্ট ২২ ডলার দামে বিকাচ্ছে। পোস্টার, মগ এবং অন্যান্য গিফট জাতীয় পণ্যের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। নিউইয়র্ক থেকে শিকাগো এবং ওয়াশিংটন নগরীর রাস্তার ভেন্ডাররা লাদেন হত্যার চিহ্নবাহী জিনিসপত্র বেশ হাঁকিয়ে বিক্রি করছে। বেশ বাজার পাওয়া একটি শার্টে লাদেনের রক্তাক্ত কপালের সঙ্গে লেখা আছে ‘উই গট হিম’। আরেক শার্টে আছে ‘হেই ওসামা, টেল হিটলার উই সেড হ্যালো’।
ট্যাগ:
Situs Streaming JAV