মার্কিন বিমান বাহিনীর প্রধান হিসেবে নারীকে মনোনয়ন দিলেন ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিমান বাহিনীর প্রধান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও এরিজোনার ব্যবসায়ী এবং এরোস্পেস কর্পোরেশনের সাবেক প্রধান বারবারা বেরেটের (৬৮) নাম ঘোষণা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের অধীনে ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বারবারা ফিনল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৭ সাল পর্যন্ত বিমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র দ্য এরোস্পেস কর্পোরেশনের প্রধান ছিলেন তিনি।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘তিনি খুব ভাল সচিব হবেন!’
সাবেক আইনজীবী ও পাইলট বারবারা র্যান্ড কর্পোরেশনের একজন বোর্ড মেম্বার। সংস্থাটি মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম গবেষণা ও বিশ্লেষণ করে।
বারবারা ও তার স্বামী ক্রেইগ রিপাবলিক দলে বড় ধরনের তহবিল প্রদানকারী। ক্রেইগ যুক্তরাষ্ট্রের বৃহৎ কারিগরী প্রতিষ্ঠান ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
বারবারা বিমান বাহিনী প্রধানের পদে মনোনিত হওয়ায় দ্বিতীয় নারী হিসেবে হেদায় উইলসনের স্থলাভিষিক্ত হবেন তিনি। উইলসন বর্তমানে এই পদে রয়েছেন। বারবারা ১৯৯৪ সালে রিপাবলিক্যান পার্টির টিকিটে অ্যারিজোনায় প্রথম নারী হিসেবে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৌঁড়ে ছিলেন। তবে মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েন তিনি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’