পেনসিলভেইনিয়ায় ১৬ সেকেন্ডেই ভেঙে পড়লো ২১ তলা ভবন, ভিডিও ভাইরাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ায় ১৬ হাজার টন ইস্পাত ব্যবহার করে তৈরি করা একটি ২১ তলা ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটি গুড়িয়ে দেওয়া হয় মাত্র ১৬ সেকেন্ডে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করা হয়। তারা জানায়, ২১ তলা ওই ভবনটি গুড়িয়ে দিতে ব্যবহার করা হয় ২১৯ কিলোগ্রাম বিস্ফোরক। বিস্ফোরণে লিহাই ভ্যালির কিছু অংশ কেঁপে উঠেছিল এবং শব্দ তাদের ধারণার চেয়ে বেশি ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিস্ফোরণের সময় মাটিতে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন তারা।
ভবন গুড়িয়ে দেওয়ার বিস্ফোরণ দেখতে জড়ো হওয়া অনেকেই ঘটনাটির ভিডিও করেছেন। তাতে দেখা গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে ভবনটি ধসে পড়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূলা ও ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে।
গত রোববার বেথেলহেম স্টিলের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত লিহাই ভ্যালির পরিত্যাক্ত মার্টিন টাওয়ারও ডিনামাইট ব্যবহার করে ভেঙে ফেলা হয়। এনবিসি নিউজ জানিয়েছে, ভবনটি ভেঙে ফেললেই অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া যাবে এমন সিদ্ধান্তের আগে মার্টিন টাওয়ারের বর্তমান মালিকানা কর্তৃপক্ষ কয়েক বছর ধরে ৩৩২ ফুট উঁচু এই ভবনটি সংস্কার করার চেষ্টা করেছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২১ তলা মার্টিন টাওয়ার চালু করা হয়েছিল ১৯৭২ সালে। কিন্তু যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত নির্মাতা কোম্পানি বেথেলহেম স্টিল ব্যবসা বন্ধ করে দেওয়ার পর থেকে ভবনটি খালি পড়ে ছিল গত ১২ বছর ধরে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’