নিউইয়র্কে ঈদ সামনে রেখে ‘প্রতিদিন ফ্যাশন’ নতুন সাজে, চলছে বিশেষ সেল!
ইউএসএনিউজঅনলাইন.কম : ঈদ সামনে রেখে নিউইয়র্কের ফ্যাশন হাউস ও শপিংমলগুলো এখন বেশ জমজমাট। অভিজাত বিপণি বিতানগুলো এখন পার করছে ব্যস্ত সময়। কারও দম ফেলার ফুসরত নেই। বাহারি ডিজাইনে চোখ ধাঁধানো শাড়ি সালোয়ার কামিজে বিপণী বিতানগুলো সাজছে নতুন সাজে। এরমধ্যে রুচিশীল, আধুনিকতা ও উৎকর্ষের ধারাবাহিকতায় আরো এক ধাপ এগিয়ে নিউইয়র্কের ‘প্রতিদিন ফ্যাশন’। অভিজাত এ ফ্যাশন হাউসে প্রতিদিনই সব কিছু যেন নতুন। নিউইয়র্কের ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এলাকার অভিজাত এ ফ্যাশন হাউসটি ঘুরে দেখা গেছে, ঈদ বাজারের পসরা সাজানো রয়েছে। বর্ণিল আয়োজন, রয়েছে আকষর্ণীয় পণ্যের সমাহার। নতুন নতুন পোশাকে কানায় কানায় পূর্ণ। আপন মহিমায় সাজিয়েছেন ঈদের সাজ-সজ্জা। নতুন ডিজাইনের ঝলমলে কাপড়, কসমেটিকস সহ নানা ডিজাইনের জুয়েলারী শোভা পাচ্ছে। রয়েছে শিশুদের জন্য ফতুয়া-পাঞ্জাবি সহ পোশাকের রকমারি আয়োজন। ক্রেতাদের ঈদ আনন্দকে আরো এক ধাপ এগিয়ে নিতে যত সব আয়োজন তার সবই যেন রয়েছে এখানে। ক্রেতাদের সমাগমও চোখে পড়ার মতো। পছন্দের প্রিয় পোশাকটি কিনতে ভিড় করছেন সব শ্রেণীর ক্রেতা। সবচেয়ে বেশি ভিড় করছেন তরুণ-তরুণী, শিশু-কিশোর ও মহিলারা। ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন।

স্বত্বাধিকারী বেলাল ইসলাম আফজাল বললেন, নতুন ডিজাইন, গুণগত মান, সুলভ মূল্য আর চৌকস সেলস পারসন দ্বারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর প্রতিদিন ফ্যাশন। তার এখানে রয়েছে ঈদের শাড়ী, সেলোয়ার কামিজ, পায়জামা-পাঞ্জাবী ছাড়াও রোরখা, স্কার্ফ, হিজাব, ইসলামিক সিডি, ডিভিডি ও ইসলামিক বই সহ সব ধরনের গিফট সামগ্রী। ঈদকে কেন্দ্র করে দেশী কাপড় দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে রুচিশীল ও মানানসই পোশাক দিয়ে সাজানো হয়েছে তার স্টোরটি। বেলাল ইসলাম

আফজাল জানালেন, প্রতিনিয়ত মানুষের আগ্রহ বাড়ছে দেশী পোশাকের প্রতি। দেশীয় কাপড় ঈদ পোশাকের বাজারে আলাদা ইমেজ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। জানান, ঈদ সামনে রেখে তার ফ্যাশন হাউস বাজারে এনেছে নানা ধরনের বৈচিত্রময় পোশাক সামগ্রী। তাদের এখানে পাঞ্জাবীসহ ছেলে-মেয়েদের সকল ধরণের পোষাক-পরিচ্ছদ রয়েছে। নতুন প্রজন্মের জন্যেও রয়েছে আধুনিক রুচিসম্মত নানা পোষাক। পোশাকের দামও রিজেনেবল, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে। এছাড়া ঈদ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ সেল।

ক্রেতারা জানালেন, তাদের পছন্দের কেনা-কাটার কথা। বলছেন, দাম রিজেনেবল। তারা এখানে সব ধরনের পোশাক কম মূল্যে পান। কোন ঝামেলা নেই, সময় নষ্ট হয় না। তাই এখানে কেনা-কাটা করতে স্বচ্ছন্দবোধ করেন। অন্য কোথাও যাওয়ার দরকার হয় না।
প্রতিদিন ফ্যাশনে পাঞ্জাবি ২৫ ডলার থেকে ১৭৫ ডলারে পাওয়া যাচ্ছে। স্কার্ট পাওয়া যাচ্ছে ১২৫ ডলার থেকে ৪৩৫ ডলারের মধ্যে। সেলোয়ার-কামিজ ২৫ ডলার থেকে ২৯৫ ডলারে পাওয়া যাচ্ছে। শাড়ি ২৫ ডলার থেকে ৫৭৫ ডলার পর্যন্ত। শেরোয়ানি ২৫০ ডলার থেকে ৪৯৫ ডলার পর্যন্ত। বাচ্চাদের পোশাক ৩৫ ডলার থেকে ১৬৫ ডলারে পাওয়া যাচ্ছে।
‘প্রতিদিন ফ্যাশন’র স্বত্বাধিকারী বেলাল ইসলাম আফজাল জানান, তার প্রতিষ্ঠানটিতে দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেননা কমিউনিটির মতামত ও চাহিদার ব্যাপারটা গুরুত্ব সহকারে বিবেচনা করি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা সবকিছু সরবরাহ করতে পারছি। বেলাল ইসলাম আফজাল বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটিকে সেবা দেয়ার লক্ষেই এ ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই খোলা থাকে স্টোরটি। যে কোন প্রয়োজনে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আফজাল। ফোন: ৯২৯-৭৭৭-৯৮৮৮ ও ৩৪৭-৪৯৩-৪১৪৪।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








