Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে কংগ্রেসম্যানদের ইফতার : এবারও হোয়াইট হাউজের ইফতার বর্জন মুসলিম সম্প্রদায়ের

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 23, 2019 | 1:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে মুসলিম সদস্যগণের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সকল কংগ্রেসম্যান অংশ নিলেন। ২০ মে ক্যাপিটল হিলের এ মাহফিলে কংগ্রেসম্যানদের স্টাফরাও অংশগ্রহণ করেন। অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় সংস্কৃতির সাথে সকলে সংহতি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার আলোকে।

হোস্ট ছিলেন কংগ্রেসওম্যান ইলহান ওমর এবং রাশিদা তাইয়্যেবা ও কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। ন্যাশনাল সিভিল রাইটস অর্গানাইজেশন ছিল সার্বিক সহযোগিতায়। স্বাগত বক্তব্যে মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা বলেন, আজকের এ মাহফিলের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই মাহফিলের মধ্য দিয়ে সারা আমেরিকার বিরাট একটি জনগোষ্ঠির ধর্মীয় চেতনা এবং এই দেশের প্রতি তাদের গভীর মমত্ববোধের ব্যাপারে অবহিত হলেন কংগ্রেসের সদস্যরা। কারণ, এই জনগোষ্ঠিকে ধর্মীয় বিদ্বেষকমূলকভাবে কেউ কেউ টার্গেট করেছেন, কেউ ঘৃণাকে উস্কে দিচ্ছেন। আজকের এ সমাবেশের মধ্য দিয়ে আমরা সকলেই ঐ ধরনের অন্যায়-অবিচারকে রুখে দেয়ার সংকল্প গ্রহণ করলাম।প্রসঙ্গত, হোয়াইট হাউজে গত সোমবার ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির কেউই ছিলেন না। ট্রাম্পের ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ এবং এক ধর্মের ও বর্ণের মানুষকে আরেক ধর্ম ও বর্ণের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার ঘটনাবলির পরিপ্রেক্ষিতে কেউই তার আমন্ত্রণে সাড়া দেননি। গত বছরও মার্কিন মুল্লুকে মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ট্রাম্পের ইফতার বর্জন করেছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV