বাণিজ্য ও বৈদেশিক সাহায্য ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকরা:জলবায়ু উদ্বাস্তুদের সাহায্যার্থে গোবাল কম্যুইনিটির সাহায্যের আশ্বাস
শারকে চামান খান : বাণিজ্য ও বৈদেশিক সাহায্য ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকরা। ইস্তাম্বুলে আসন্ন চতুর্থ এলডিসি সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর লাগাতার দরকষাকষি গতকাল শেষ হলো যুক্তরাষ্ট্র, ই-ইউ এবং উন্নত দেশগুলোর সঙ্গে। উন্নত দেশগুলোর অনমনীয়তার কারণে বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য বা ও ডি এ (ODA) অর্থাৎ অফিসিয়াল ডিভেলপমেন্ট এসিসট্যান্স এ দুটি ক্ষেত্রে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকবৃন্দ। উলেখ্য, স্বল্পোন্নত দেশভূক্ত স্থায়ী প্রতিনিধি এবং কূটনীতিকবৃন্দ ইস্তাম্বুলের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করছেন গতকাল। এখানে উলেখ্য, বৈদেশিক সাহায্য বা ও ডি এ’র ক্ষেত্রে সুইজারল্যান্ড দশমিক ৪, নরওয়ে দশমিক ২৫, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যথাক্রমে দশমিক ২ শতাংশের উপরে দিতে সম্মত নয়। অথচ ২০০১ সালে তাদের কমিটমেন্ট ছিলো জিডিপির শতকরা (.১৫-.২)। এছাড়া স্বল্পোন্নত দেশগুলো কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে, এটি দিতেও উন্নত দেশগুলো সম্মত হয়নি। তবে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং ফোরামগুলিতে স্বল্পোন্নত দেশগুলির প্রতিনিধিত্বের দাবির পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভূত জলবায়ু উদ্বাস্তুদের সাহায্যার্থে গোবাল কম্যুইনিটির সাহায্যের আশ্বাস পাওয়া গেছে। বিষয়টি বাংলাদেশের মত দুর্যোগপ্রবণ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








