Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৫ হিন্দু ধর্মাবলম্বীর আয়োজনে ইফতার!

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: May 24, 2019 | 5:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এই প্রথম সনাতন ধর্মাবালম্বীরা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জন্য ইফতার পার্টির আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। ইফতার পার্টি থেকে বক্তারা নিউইয়র্কে ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রতি রক্ষা ও অসাম্প্রাদায়িক কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে পরবর্তীতে দূর্গাপূজার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তরা আরও বলেন,ধর্মের বেড়াজাল ভেঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য এই আয়োজন সম্প্রিতির নয়া নজির স্থাপন করলো। ভবিষ্যতে প্রত্যেক ধর্মের উৎসব এই ভাবেই প্রত্যেকের সমান উৎসাহের সাথে পালন করা উচিত।

গত ২৩ মে জ্যাকসন হাইটসের স্কলাসটিকা মিলনায়তনে এই ইফতার পার্টির আয়োজন করেন বিশিষ্ট্য সমাজসেবক বব দেবাশীষ দাস, জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনে সদস্য বিপ্লব সাহা, সাংবাদিক সনজীবন কুমার, সেক্যুলার মুভমেন্ট ফর বাংলাদেশের আহবায়ক শুভ রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী গোপাল সান্যাল। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন বিশিষ্ট্য রাজনীতিক জাকারিয়া চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য করেন বব দেবাশীষ দাস ও গোপাল স্যানাল। অনান্যের মধ্য বক্তব্য করেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসার, লেখন মুজাহিদ আনসারী, সাংবাদিক আকবর হায়দার কিরণ,সমাজ সেবক শাকিল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ফটোসাংবাদিক নাসির আলী মামুন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামস‘৭১-এর সভাপতি রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল বারী, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্র প্রতিনিধি শহীদুল ইসলাম, সাপ্তাহিক আজকালের প্রতিনিধি হাসানুজ্জামান সাকি ও শাহাব উদ্দিন সাগর, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত, সাপ্তাহিক প্রথম আলোর প্রতিনিধি তোফাজ্জল লিটন, সাপ্তাহিক দেশ বাংলার নিবার্হী সম্পাদক আলমগীর সরকার, বাংলা ভিশনের প্রতিনিধি নীহার সিদ্দিকী, সাংবাদিক আব্দুল হামিদ, একুশে চেতনা মঞ্চের আহ্বায়ক ওবায়দুল্লা মামুন, ঘাতত দালাল নিমূর্ল কমিিিটর সাধারণ সম্পাদক সিকৃতি বড়–য়া, প্রগতীশীল সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্বু ও রাজীব আহসান, চিত্রশিল্পী তারিক হাসান, এনআরবির আলমগীর খান আলম, রাজনীতিক বিপ্লব চাকী, জাকির হোসেন বাচ্চু, অন লাইন এক্টিভিষ্ট দীনেশ মজুমদার, মোঃ মুক্তা,আনোয়ার হোসেন, শিল্পী কামরুজ্জামান বাচ্চু ও মিলন কুমার রায়, ফাতেমা রহমান রোজি, মোঃ জসি চৌধুরী, আফরোজা বেগম লুনা, প্রতীমা সরকার, পপি ঘোষ, দীলিপ মোদক, দীপালী রানী সরকার, সুতপা মিম প্রমূখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV