৭ বছর খ্রিস্টান ধর্ম প্রচার করে ইসলাম গ্রহণ মার্কিন নারী ওয়াটসন’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুই ওয়াটসন। জন্ম ক্যালিফোর্নিয়ায়। এক সময় কট্টর খ্রিস্টান মৌলবাদী ধর্ম প্রচারক ছিলেন। টানা ৭ বছর ধরে করেছেন খ্রিস্টান ধর্মের প্রচার।ধর্মতত্ত্বের ওপর রয়েছে তার সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা। কিন্তু শেষমেশ ইসলাম ধর্মের মহিমায় মুগ্ধ হয়ে হয়েছেন মুসলিম। ইসলাম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে রাখেন খাদিজা ওয়াটসন। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দায় আল-হামরা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক।
ইসলাম গ্রহণ করা সম্পর্কে তিনি আরব নিউজকে বলেন, আমি একদিন এক নারীর সঙ্গে দেখা করি যিনি ইসলাম গ্রহণ করেন। আমি তাকে ইসলামের চোখে কিভাবে নারীদের দেখা হয় তা জানতে চাই। আমি তার উত্তর শুনে অবাক হই যে নারীদের সমান ও শ্রদ্ধার চোখে দেখা হয় ইসলামে। এরপর আমি তার কাছে আল্লাহ এবং হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে জানতে চাই। এর জবাবে তিনি আমায় এক ইসলামিক সেন্টারে নিয়ে যান। সেখানে তারা আমায় কিছু বই দিয়ে তা পড়তে বলে। তা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই। যতই এসব পড়তে থাকি আমার ইসলামের প্রতি মুগ্ধতা বাড়তেই থাকে। শেষমেশ ইসলাম গ্রহণ করি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’