যুক্তরাষ্ট্রে মেধা এবং কঠোর অভিনিবেশের মর্যাদা আছে: ড. মোস্তফা সারওয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লুুইজিয়ানা অঙ্গরাজ্যে ডেলগাডো কমিউনিটি কলেজের চলতি বসন্তকালীন সমাবর্তন উৎসবে সভাপতিত্ব করেছেন ভাইস চ্যান্সেলর ও প্রভোস্ট ড. মোস্তফা সারওয়ার। বাংলাদেশি-আমেরিকানদের মাঝে তিনিই একমাত্র, যিনি দ্বিতীয়বার এই সম্মানের অধিকারি হলেন।
সমাবর্তনে ড. সারওয়ার বলেন, “যুক্তরাষ্ট্রে মেধা এবং কঠোর অভিনিবেশের মর্যাদা আছে। আমার সীমিত মেধার অর্জন আমাকে অভিভূত করেছে। এগুলো আমার প্রাপ্য নয়।’’সমাবর্তনে বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লুইজিয়ানার শিক্ষামন্ত্রী ড. কিম রীড। তিনি প্রেসিডেন্ট ওবামার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ডেলগাডো কমিউনিটি কলেজ নিউ অরলিয়েন্স শহরে অবস্থিত নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। ৭ টি ক্যাম্পাসে ১৪০০ ফ্যাকাল্টি ও স্টাফ নিয়ে ডেলগাডো লুইজিয়ানার ২য় বৃহত্তম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান।
৬৯৮ জন ডিগ্রী অর্জনকারীসহ প্রায় ৬ হাজার দর্শকের এই বিশাল সমাবর্তন ২১ মে অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের লেকফ্রন্ট এরিনাতে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ড. সারওয়ার নিউ অরলিয়েন্সের রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে এসোসিয়েট প্রভোস্ট ও ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। শিক্ষকতা করেছেন আইভি লিগের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ায়, অষ্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে।
ভূপদার্থবিজ্ঞানের সাইসমিক ইনভার্স থিউরিতে ড. সারওয়ারের অবদান সারা বিশ্বের বিজ্ঞানিদের কাছে সমাদৃত। তাঁর ভূপদার্থবিজ্ঞান বিষয়ক পুস্তক জার্মানির স্প্রিংগার প্রকাশনা করেছে। ঢাকার এপিপিল প্রকাশ করেছে তিনটি কবিতার বই। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’