Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

খালেদার মুক্তির দাবিতে ৩০ মে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 25, 2019 | 1:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খালেদা বিজয়ার নি:শর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি এবং বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হবে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অপরাহ্ন ৬টায় বিক্ষোভ-সমাবেশের সমাপ্তি ঘটবে ইফতারের মাধ্যমে। ২৩ মে বৃহস্পতিবার ইফতার-পরবর্তী এক আলোচনায় যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল, তারেক পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আকতার হোসেন বাদল, আলহাজ্ব আবু তাহের, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, রুহুল আমিন নাসির, জসীমউদ্দিন ভিপি, মাজহারুল ইসলাম জনি, মো. আলমগীর, আনিসুর রহমান খোকন, জীবন শফিক, আশরাফুর রহমান, মোস্তাক আহমেদ, মো. মান্নান, সাবেদ আলী, রউসউদ্দিন, আহমেদ আলী মন্ডল, মশিউর রহমান, জাহাঙ্গির আলম, আশিক মাহমুদ, আকবর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, ৬ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিভিন্ন খন্ডে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছিল। উপরোক্ত নেতারা এক মোহনায় জড়ো হয়ে খালেদার মুক্তি আন্দোলন এই প্রবাস থেকেই জোরদারের সংকল্প গ্রহণ করেছেন।
৩০ মে’র এ কর্মসূচি সাফল্যমন্ডিত করতে বিএনপি পরিবারের সকলকে একযোগে কাজের অনুরোধ জানানো হয়। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল বলেন, ‘এখন বিবাদ-বিভক্তি নয় কিংবা নেতৃত্ব পাবার অভিপ্রায়ে কারো বিরুদ্ধে বিষোদগারও নয়-এখন সময় হচ্ছে পরস্পরের সহযোগী হয়ে ম্যাডামের মুক্তির পথ ত্বরান্বিত করার। ম্যাডাম মুক্তি পেলেই বাংলাদেশের গণতন্ত্রও শৃঙ্খলমুক্ত হবে।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ