নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কাদের মিয়ার ইফতারে হাজারো প্রবাসী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি এবং সেবামূলক সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়ার উদ্যোগে ২৪ মে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের হাজারো রোজাদারের সমাগম ঘটে।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে এ মাহফিলে ইফতারের প্রাক্কালে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে হোস্ট কাদের মিয়া সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রমজানের ত্যাগের মহিমায় আমরা মানবতার কল্যাণে সারাটি বছর অতিবাহিত করতে চাই। এজন্য পরস্পরের সহযোগী হয়ে থাকতে হবে। তাহলেই আমেরিকান স্বপ্ন পূরণের পথও সুগম হবে।’এরপরই মুসলিম সেন্টারের পেশ ইমাম ক্বারি রুহুল্লাহ’র নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত এবং নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারি রফিক পাটোয়ারি, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা মফিজউদ্দিন, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, সিএমবিবিএ’র সাবেক সেক্রেটারি মহিউদ্দিন হাসান, ব্রুকলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা মানিক, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা এ টি এম রানা, এটি এম মাসুদ, ম্যানহাটান বরো আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের এবং সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি