ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
মাহফুজ আদনান : রমজান মাস আত্নশুদ্ধির মাস। এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে পালন করার পাশাপাশি উচিত বছরের বাকিটা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। গত ২৪ মে শুক্রবার নিউইয়র্কের ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন একথা বলেন। তিনি দেশের এবং প্রবাসের সংবাদ মাধ্যমের অতীত, বর্তমান নিয়ে আলোনায় বলেন, অনলাইন সংবাদ মাধ্যম এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে দেশের জন্য, কমিনিটির জন্য কাজ করা সম্ভব। বাংলানিউজইউএসডটকমের প্রধান নির্বাহী মাহফুজ আদনানের সভাপতিত্বে এবং দৃকনিউজটোয়েন্টিফোরডটকমের সম্পাদক আবু সাদেক রনির পরিচালনায় আলোচনায় অংশ নেন, অনলাইন একটিভিসট ও কবি মাছুম আহমদ, বিহঙ্গ প্রিণ্টিং’র কর্ণধার আবদুল হাকিম, কমিউনিটি নেতা ছাফোয়ান মেহেদী, বৃহত্তর রাজশাহী সমিতির মোহাম্মদ উমর ফারুক, আওয়াজবিডি প্রধান সম্পাদক শাহ আহমদ সাজ, টাইমস টোয়েন্টিফোরডটনেটের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোহেল হোসাইন, নিউইয়র্কমেইলটোয়েন্টিফোরডটকমের নির্বাহী সম্পাদক আরিফ উদ্দিন প্রমুখ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’