Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক-ব্যবসায়ী সৈয়দ নজরুনের সংবর্ধনা নিউইয়র্কে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: May 25, 2019 | 4:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2378922945672151/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক-ব্যবসায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগ লুটন শাখার সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে নিউইয়র্কে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের সাবেক ছাত্র নেতারা। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা রেষ্টুরেন্টে গত ২৪ মে শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিল ও মতবিনিময়ের আয়োজন করে তারা।
সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সাবেক ছাত্র নেতা, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি লেইছ চৌধুরী চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিক-মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাখাওয়াত আলী, সাবেক ছাত্র নেতা মামুন আহমদ, সৈয়দ আতিকুর রহমান, ডা. আবদুল মালিক, আবদুল মুহিত, দিলদার হোসেন, জিয়াউস সামছ এলেন, মির্জা মামুন রশীদ, সালেহ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের সাবেক ছাত্রনেতারা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র নেতৃবৃন্দ তাদের সোনালী অতীতের বর্ণিল স্মৃতিচারণ করেন। বক্তারা সিলেটে ছাত্র ও যুব রাজনীতিতে সৈয়দ নজরুল ইসলামের ভূমিকার কথা তুলে ধরেন।
বন্ধু-আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে সংবর্ধিত সৈয়দ নজরুল ইসলাম প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। উপকৃত হবে কমিউনিটি ও দেশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV