নিউইয়র্কের ব্রুকলিন থেকে বাংলাদেশি যুবক সাইফুল নিখোঁজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স ২৮ বছর। সে ৯৬ লিন্ডেন স্ট্রীট, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২২১ ঠিকানায় তার মা-বাবা, ভাই-বোনের সাথে বসববাস করেন। তারা দুই ভাই, তিন বোন। গত ১৭ মে শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ। তার দেশের বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার জুনতপুর গ্রামে। খবর ইউএনএ’র।
নিখোঁজ সাইফুল ইসলামের বড় ভাই সোহেল মোহাম্মদ ভূইয়া মঙ্গলবার রাতে জানান, ঘটনার দিন ১৭ মে শুক্রবার দুপুরে সে (সাইফুল ইসলাম) বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর বাসায় ফিরেনি। এব্যাপারে স্থানীয় ৮৩ পুলিশ প্রিসিঙ্কটে রিপোর্ট করা হয়েছে। ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি সে যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে আসার পর থেকেই ব্রুকলিনে বসবাস করছিলেন। স্বল্পভাষী সাইফুল নিখোঁজ হওয়ার সময় টি শার্ট, প্যান্ট আর জ্যাকেট পড়া ছিলেন। তার সন্ধান পেলে ৯৪১-৩২৮-২৮৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








