অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছে নিউইয়র্কের বাংলা ট্যুর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর পর বাংলা ট্যুর এবার যাচ্ছে দ্বীপ মহাদেশ অষ্ট্রেলিয়ায়। আগামী ১ জুন বাংলা ট্যুরের পর্যটক গ্রুপটি অষ্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকুলে অবস্থিত দেশটির সবচেয়ে জনবহুল শহর সিডনীর উদ্দেশ্যে জেএফকে বিমানবন্দর ছেড়ে যাবে। সিডনী ছাড়াও গ্রুপটি অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং পাশ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের উল্লেখযোগ্য পর্যটক আকর্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখবে। খবর ইউএনএ’র।
বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান জানান, সিডনীতে অবস্থানকালে গ্রুপটি দেখবে বর্তমান সময়ে বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিডনী অপেরা হাউজ। উল্লেখ্য ১.৬২ হেক্টর জায়গা জুড়ে সিডনী বন্দরের বেনেলং পয়েন্টে নৌকার পাল আকৃতির এই স্থাপনাটি নির্মানে ১০ হাজার শ্রমিকের সময় লাগে ১৪ বছর। বছরে প্রায় ৮০ লাখ পর্যটক এই অপেরা হাউজ পরিদর্শনে আসেন। ইউএনএ
ভ্রমণসূচীর দ্বিতীয় দিনে গ্রুপটি ঘুরে আসবে সিডনী থেকে ১০ কিলোমিটার দূরত্বের ব্লু মাউন্টেন থেকে। প্রাকৃতিক শোভা মন্ডিত এই স্থানটি সবুজে ঘেরা বিশাল নীলাভ পাহাড়, বিরল জাতের উঁচু উঁচু গাছ, জল প্রপাত,আর বিরল প্রজাতির প্রাণীর এক অনবদ্য মিলনস্থল। জায়গাটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। ৩য় দিনে গ্রুপটি যাবে অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। সেখানে গ্রুপটি অষ্ট্রেলিয়ান এয়ার মেমোরিয়াল, ক্যানবেরা পার্লামেন্ট হাউজ, ন্যাশনাল গ্যালারি অব অষ্ট্রেলিয়া ঘুরে দেখবে।
৪র্থ দিনে গ্রুপটি যাবে সিডনী থেকে ৫৪০ কিলোমিটার দূরে উপকূলবর্তী শহর কফ হারবারে। গ্রুপটি সেখানকার ন্যাশনাল নেলসন বে’তে ডলফিন শিকার দেখা ছাড়াও সার্ফিং আর ডাইভিং এ অংশ নেবে।
৫ম দিবসের কর্মসূচীতে থাকবে টরোঙ্গা চিড়িয়াখানা পরিদর্শন। ৫২ একর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাতে ৩৪০ প্রজাতির প্রায় ৪ হাজার জন্তু জানোয়ার আর পশু প্রাণী রয়েছে। যার অন্যতম হচ্ছে ক্যাঙ্গারু।
৬ষ্ঠ দিন গ্রুপটি পরিদর্শন করবে সিডনী হারবার ব্রীজ, ডার্লিং হারবার, সিডনী এ্যাকুরিয়াম, অষ্ট্রেলিয়া ম্যারিটাইম মিউজিয়াম, ম্যানলি বীচ সহ বিভিন্ন পর্যটক আকর্ষণ স্থান।
অষ্ট্রেলিয়ার পর গ্রুপটির পরবর্তী গন্তব্য দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। প্রথম দিন গ্রুপটি ঘুরে দেখবে রাজধানী ওয়েলিংটনের বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্থানগুলো। দ্বিতীয় দিন যাবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড। সেখানে তারা মিউজিয়াম অব ট্যান্সপোর্ট এন্ড টেকনোলজি, বিখ্যাত স্কাই টাওয়ার পরিদর্শন শেষে মাটি থেকে ১৮৬ মিটার উঁচুতে রিভলিং রেষ্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। উল্লেখ্য, রেষ্টুরেন্টটির মেইন অবজারভেশন লেভেল থেকে অকল্যান্ডের ৮০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়।
গ্রুপটি অকল্যান্ডে থাকাকালীন দেশটির অন্যান্য শহর যথাক্রমে হ্যামিমান, ক্রাইষ্টচার্চ, ডুনেডিন এবং সাউথ আইল্যান্ডের শেষ সীমানার শহর ইনভার কারগিল ভ্রমণ করবে।
অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভ্রমণে ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিবুর রহমান। উল্লেখ্য নিউইয়র্কে অবস্থিত একমাত্র বাংলাদেশী গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর বিশ্বের ৫টি মহাদেশের ১০০টি শহরে নিয়মিত গাইডেড ট্যুর অপারেট করে। ভ্রমণে আগ্রহীরা ৩৪৭-২৮০-৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি