ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার’র ইফতার মাহফিল নিউইয়র্কে (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1324235654400497/
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে গত ২৪ মে শুক্রবার অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।

আয়োজক সংগঠনের কর্মকর্তা নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলুল এবং হারুন আলীর পরিচালনায় ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন হাফিজ জাকির আহমেদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সিপিএ আহাদ আলী, হাসান আলী, সৈয়দ সিদ্দিকুল হাসান, লুৎফর রহমান চৌধুরী, আবদুল মুসাব্বির,

কপিল চৌধুরী, হেলাল আহমেদ, জালাল চৌধুরী, তোজাম্মেল হোসেন, মামুন ইসলাম, বুরহান উদ্দিন, শাহ আলম, সৈয়দ মঈনুদ্দিন, হামিদুর রহমান আশরাফ, সারোয়ার চৌধুরী, সৈয়দ রহমান, জাবেদ আহমেদ,জাকারিয়া আহমেদ, মো. জাকির হোসেন, শাহিন হাসনাত, সৈয়দ রুহুল, মো. এ উদ্দিন, তানিম চৌধুরী প্রমুখ। নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারবাসী ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’